সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • শীতের সময় জয়েন্ট ও বাতের ব্যথা বাড়লে করনীয়!

    শীতের সময় জয়েন্ট ও বাতের ব্যথা বাড়লে করনীয়!
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শীতে নানা ধরনের শারীরিক সমস্যা বাড়ে। বাতের ব্যথা এর মধ্যে একটি সমস্যা। তবে সব ধরনের বাতের ব্যথা বাড়বেই এমনটা নয়।

    সাধারণত শীতের সময় জয়েন্ট বা জোড়া ও বাতের ব্যথা বাড়ে। যাঁরা আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস ও অস্টিওআর্থ্রাইটিসের মতো হাড়ক্ষয় রোগে ভুগছেন, তাঁদের কষ্ট বহুলাংশে বেড়ে যায়। এ ছাড়া পেশি, লিগামেন্ট, হাড় ও স্নায়ুর ব্যথাও তীব্র হয় শীতে। শীতের শুরুতেই সতর্ক না হলে এসব রোগে কষ্ট বাড়ে।

    শীতে কেন ব্যথা বাড়ে:
    শীতকালে নড়াচড়া কম হয় এবং বায়ুর চাপ কম থাকে বলে মানুষের কোষ ফুলে যায়। ফলে জয়েন্ট বা জোড়া জমে যায় এবং ব্যথা শুরু হয়। এ ছাড়া শীতের প্রকোপে রক্তনালির খিঁচুনি ও সংকোচন হলে জোড়া, পেশি ও হাড়ে রক্ত চলাচল আগের চেয়ে বেশ কমে যায় বলে ব্যথাবেদনা বাড়ে। শীতে স্নায়ুর সহ্যক্ষমতা কম থাকে ও অল্পতেই উত্তেজিত হয় বলে বাড়ে ব্যথার অনুভূতি।

    চিকিৎসা:
    কুসুম গরম পানির সেঁক আর্থ্রাইটিসের ব্যথার জন্য কার্যকর।
    ব্যথানাশক জেল বা মলম দিয়ে হালকাভাবে জোড়ায় ম্যাসাজ করতে হবে।
    ব্যথা নিরাময়ে চিকিৎসকের পরামর্শে জয়েন্টে ইনজেকশন দেওয়ারও প্রয়োজন হতে পারে।

    করণীয়:
    যথেষ্ট গরম কাপড় পরতে হবে। নিজেকে উষ্ণ রাখুন।
    আক্রান্ত জোড়াকে বসা বা দাঁড়ানো কোনো অবস্থায় বেশিক্ষণ রাখা যাবে না।
    সিঁড়ি দিয়ে ওঠানামা কম করতে হবে। প্রয়োজনে হাতে স্টিক, পায়ে কুশনযুক্ত জুতা এবং গোড়ালি, হাঁটু, কোমর, ঘাড়, কাঁধ, কনুই ও কবজিতে সাপোর্ট বা ব্রেচ ব্যবহার করতে হবে।
    হালকা ব্যায়াম জোড়ার ব্যথা উপশমে বেশ ভূমিকা রাখে। জোড়ার স্বাভাবিক নড়াচড়া এবং পেশি, টেনডন ও লিগামেন্টের নমনীয়তা জোড়াকে ব্যথামুক্ত রাখে।
    ফল ও ফলের রস, সতেজ শাকসবজিসহ উপযুক্ত খাবার শীতকালে বাতব্যথার তীব্রতা কমাতে সহায়তা করে। গাজর, শসা, মুলা ইত্যাদি সবজি ব্যথা সৃষ্টিকারী পদার্থ শরীর থেকে বের করে দেয়।
    সকালে খালি পেটে রসুন খেলে রক্তচাপ নিয়ন্ত্রণ ও জোড়ায় রক্তপ্রবাহ স্বাভাবিক রাখে। এতে ব্যথা কম অনুভূত হয়।
    আদা ও লেবুর রস মধু সঙ্গে মিশিয়ে সকালে ও রাতে খেলে আর্থ্রাইটিসের ব্যথা কমে যায়।
    পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম, ভিটামিন ডি, এ ও সি খেতে হবে।
    ব্যথা বেশি হলে বা জোড়া ফুলে গেলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

    লেখক: ডাঃ শ্যামল রঞ্জন দেবনাথ, 
    এমবিবিএস (স্বাস্থ্য ক্যাডার)
    ডি অর্থো(বিএসএমএম/পিজি হাসপাতাল) 
    কনসালটেন্ট অর্থোপেডিক্স 
    হাড়জোড়া, বাত, ব্যথা, কোমড় ব্যথা, বিকলাঙ্গ ও মেরুদণ্ড বিশেষজ্ঞ  সার্জন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ