সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • কাঁচা হলুদের ৭ সুস্বাদু রেসিপি: কমাবে কোলেস্টেরল ও প্রদাহ"

    কাঁচা হলুদের ৭ সুস্বাদু রেসিপি: কমাবে কোলেস্টেরল ও প্রদাহ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাঙালি রান্নায় হলুদ ছাড়া স্বাদ কল্পনা করা যায় না। তবে অধিকাংশ গৃহিণী প্যাকেটের গুঁড়ো হলুদ ব্যবহার করেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন, কাঁচা হলুদ শরীরের জন্য অনেক বেশি কার্যকর। এতে থাকা কারকিউমিন অ্যান্টি-অক্সিড্যান্ট ভিটামিন সি বা ই-এর চেয়ে অনেক শক্তিশালী। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে এবং প্রদাহ কমাতে সাহায্য করে।

    চিকিৎসকরা বলছেন, কাঁচা হলুদকে দৈনন্দিন খাদ্যতালিকায় ব্যবহার করলে তা স্বাদ বাড়ায় এবং শরীরকে ভিতর থেকে সুরক্ষিত রাখে।

    কাঁচা হলুদের ৭ সুস্বাদু খাবার

    কাঁচা হলুদের আচার:
    টুকরো করা হলুদের সঙ্গে সর্ষের তেল, কাঁচালঙ্কা, লবণ, রসুন ও আদা মেশিয়ে দ্রুত বানানো যায়। পরোটার সঙ্গে দারুণ লাগে।

    হলুদের তরকারি:
    কাঁচা হলুদ, বেসন, আদা ও বিভিন্ন মশলা দিয়ে তৈরি স্বাস্থ্যকর তরকারি। গরম গরম রুটি বা ভাতের সঙ্গে খেতে পারেন।

    কাঁচা হলুদের থোক্কু:
    তামিলনাড়ুর জনপ্রিয় এই চাটনি কাঁচা হলুদ, তেঁতুল, শুকনো লঙ্কা ও তিলের তেল দিয়ে তৈরি। দই-ভাতের সঙ্গে ভালো লাগে।

    কাঁচা হলুদের ঘি:
    দেশি ঘি ও কাঁচা হলুদের মিশ্রণ। রুটিতে মাখিয়ে খেলে বা রান্নায় ব্যবহার করলে উপকার পাওয়া যায়।

    কাঁচা হলুদের চাটনি:
    হিমাচল ও উত্তরাখণ্ডের জনপ্রিয় চাটনি। সর্ষে ও লেবুর রস দিয়ে তৈরি ঝাঁঝালো স্বাদের চাটনি।

    হলুদের কাঞ্জি:
    হজমে সাহায্যকারী টক পানীয়। কাঁচা হলুদ, গাজর ও সর্ষেগুঁড়ো মিশিয়ে তৈরি। সকালের নাস্তায় ভিন্ন স্বাদ আনতে পারে।

    হলুদের থেপলা:
    গুজরাতি এই পদে কাঁচা হলুদ, মেথি পাতা, লবণ, জিরা ও গোলমরিচ মিশিয়ে স্বাস্থ্যকর খাবার তৈরি হয়। দৈনন্দিন ডায়েটে অন্তর্ভুক্ত করলে হার্ট ও সার্বিক স্বাস্থ্য রক্ষা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ