সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ব্যাটিংয়ে মনোযোগ দিতেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ছেন নিগার কোস্টগার্ডকে উপকূলে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতির ডমিনেজ স্টিলে আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, পাঁচ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা সেপ্টেম্বরের ১৯ দিনেই ১৮৮ কোটি ডলারের কাছাকাছি রেমিট্যান্স সূচকের বড় উত্থান, ডিএসইতে এক মাসের সর্বোচ্চ লেনদেন বাদ পড়া শিশুদের খুঁজে হাম-রুবেলার টিকা দেবে সরকার বড় রান তাড়ায় ব্যাটিং ধসকে স্বাভাবিক বলছেন জ্যোতি হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মৃতের সংখ্যা ১ হাজার ৫৭ মোদির জন্মদিনের অনুষ্ঠানে না যাওয়ায় শিক্ষার্থীদের জরিমানার নোটিশ
  • বিপদে আল্লাহর সাহায্য চাইতে পারেন এই দোয়াগুলো পড়ে

    বিপদে আল্লাহর সাহায্য চাইতে পারেন এই দোয়াগুলো পড়ে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জীবনের এমন মুহূর্ত আসে, যখন নিজের শক্তি শেষ হয়ে যায়। এমন সময় আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে কিছু দোয়া ও আমল করলে মানসিক শান্তি ও আধ্যাত্মিক শক্তি পাওয়া সম্ভব। ধর্ম বিশেষজ্ঞরা দৃষ্টান্ত হিসেবে কিছু গুরুত্বপূর্ণ দোয়ার নিয়ম তুলে ধরেছেন।

    ধাপে ধাপে দোয়া করার নিয়ম

    ধাপ ১: দরুদে ইব্রাহিম
    প্রথমে ৭ বা ১১ বার দরুদে ইব্রাহিম পাঠ করুন।

    ধাপ ২: আল্লাহর সাহায্য চাওয়ার দোয়া
    আরবি:
    يَا حَيُّ يَا قَيُّوْمُ بِرَحْمَتِكَ أَسْتَغِيْثُ أَصْلِحْ لِيْ شَأْنِيْ كُلَّهُ وَلَا تَكِلْنِيْ إِلَى نَفْسِيْ طَرْفَةَ عَيْنٍ
    উচ্চারণ: ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যূমু…
    অর্থ: হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী! আমি আপনার রহমতের উসিলায় সাহায্য চাই। আমার সমস্ত অবস্থা সংশোধন করুন এবং আমাকে নিজের ওপর এক মুহূর্তের জন্যও ছেড়ে দেবেন না।

    ধাপ ৩: শক্তি ও ভরসার যিকর
    আরবি: لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللّٰهِ
    উচ্চারণ: লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ
    অর্থ: আল্লাহ ছাড়া কোনো শক্তি ও ক্ষমতা নেই।

    ধাপ ৪: পরিপূর্ণ ভরসার দোয়া
    আরবি: حَسْبُنَا اللّٰهُ وَنِعْمَ الْوَكِيْلُ نِعْمَ الْمَوْلَىٰ وَنِعْمَ النَّصِيْرُ
    উচ্চারণ: হাসবুনাল্লাহু ওয়া নিঅ’মাল ওয়াকীল…
    অর্থ: আল্লাহই যথেষ্ট, তিনি উত্তম অভিভাবক এবং সাহায্যকারী।

    ধাপ ৫: বিপদ মুক্তির দোয়া (যেকোনো একটি)
    আরবি: لَا إِلٰهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِيْنَ
    উচ্চারণ: লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা…
    অর্থ: আপনি ছাড়া কোনো উপাস্য নেই। নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম।

    ধাপ ৬: শেষ করুন দরুদ দিয়ে
    শেষে আবার ৭ বা ১১ বার দরুদে ইব্রাহিম পড়ুন এবং নিজের মনের কথা আল্লাহর কাছে বলুন।

    আল্লাহর কাছে ভরসা রাখলে কেউ কখনও সত্যিকারেরভাবে ভেঙে পড়ে না। দোয়ায় দৃঢ় থাকুন, আশা ছাড়বেন না। আল্লাহই যথেষ্ট, আল্লাহই সহায়।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ