সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ব্যাটিংয়ে মনোযোগ দিতেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ছেন নিগার কোস্টগার্ডকে উপকূলে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতির ডমিনেজ স্টিলে আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, পাঁচ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা সেপ্টেম্বরের ১৯ দিনেই ১৮৮ কোটি ডলারের কাছাকাছি রেমিট্যান্স সূচকের বড় উত্থান, ডিএসইতে এক মাসের সর্বোচ্চ লেনদেন বাদ পড়া শিশুদের খুঁজে হাম-রুবেলার টিকা দেবে সরকার বড় রান তাড়ায় ব্যাটিং ধসকে স্বাভাবিক বলছেন জ্যোতি হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মৃতের সংখ্যা ১ হাজার ৫৭ মোদির জন্মদিনের অনুষ্ঠানে না যাওয়ায় শিক্ষার্থীদের জরিমানার নোটিশ
  • শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্তির ইসলামিক উপায়

    শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্তির ইসলামিক উপায়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হজরত ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেন, যখন কোনো সময় অন্তরে আল্লাহ তায়ালা ও ইসলাম সম্পর্কে শয়তানী কুমন্ত্রণা দেখা দেয়, তখন নিচের আয়াতটি আস্তে আস্তে পাঠ করতে হবে।

    আয়াত:
    هُوَ الْأَوَّلُ وَالْآخِرُ وَالظَّاهِرُ وَالْبَاطِنُ

    উচ্চারণ:
    হুওয়াল আওওয়ালু ওয়াল আখিরু ওয়াজ্জা-হিরু ওয়াল বাতিনু ওয়া হুওয়া বিকুল্লি শাইয়িন ‘আলীম।

    অর্থ:
    "তিনিই আদি, তিনিই অন্ত এবং তিনিই ব্যক্ত ও তিনিই গুপ্ত। তিনি সবকিছু পরিপূর্ণভাবে জানেন।" (সুরা হাদিদ : আয়াত ৩, ইবনে কাসীর)

    তফসীর সংক্ষেপ:

    আউয়াল: আদি, সকল সৃষ্টির আগে। আল্লাহ ছাড়া সবকিছু তারই সৃষ্টি।

    আখের: চূড়ান্ত, সমস্ত সৃষ্টি বিলীন হওয়ার পরও তিনি বিদ্যমান। ইমাম গাযালী (রহ.) অনুযায়ী, আল্লাহর মারেফত মানুষের জ্ঞান ও স্তরের চূড়ান্ত সীমা।

    যাহের: প্রকাশ্য; যে বস্তু ও অস্তিত্ব প্রকাশমান। আল্লাহর প্রকাশ সবার উপরে।

    বাতেন: অপ্রকাশমান; মানুষের জ্ঞান ও কল্পনা আল্লাহর অন্তর্গত স্বরূপে পৌঁছাতে পারে না।

    এই আয়াতের পাঠ ও তফসীর মেনে চললে, অন্তরে শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্তি লাভ করা সম্ভব।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ