সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ব্যাটিংয়ে মনোযোগ দিতেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ছেন নিগার কোস্টগার্ডকে উপকূলে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতির ডমিনেজ স্টিলে আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, পাঁচ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা সেপ্টেম্বরের ১৯ দিনেই ১৮৮ কোটি ডলারের কাছাকাছি রেমিট্যান্স সূচকের বড় উত্থান, ডিএসইতে এক মাসের সর্বোচ্চ লেনদেন বাদ পড়া শিশুদের খুঁজে হাম-রুবেলার টিকা দেবে সরকার বড় রান তাড়ায় ব্যাটিং ধসকে স্বাভাবিক বলছেন জ্যোতি হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মৃতের সংখ্যা ১ হাজার ৫৭ মোদির জন্মদিনের অনুষ্ঠানে না যাওয়ায় শিক্ষার্থীদের জরিমানার নোটিশ
  • সহজে বিয়ে হওয়ার গুরুত্বপূর্ণ ইসলামিক দোয়া ও আমল

    সহজে বিয়ে হওয়ার গুরুত্বপূর্ণ ইসলামিক দোয়া ও আমল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিয়ে হল চারিত্রিক পবিত্রতার অন্যতম মাধ্যম এবং নবীদের সুন্নত। এটি বংশধারা চালু রাখার ক্ষেত্রে বিকল্পহীন। মহান আল্লাহ মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন।

    সৎ চরিত্রের সঙ্গে বিয়ে চাওয়ার ইচ্ছা থাকলে মহান আল্লাহ অবশ্যই আপনাদের আশা পূরণ করবেন। বিশেষ করে নিম্নলিখিত দোয়া নিয়মিত পড়া অত্যন্ত কার্যকর:

    দোয়া:
    رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
    উচ্চারণ: রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া জুররিয়্যাতিনা কুররাতা আ’ইউন, ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা।
    অর্থ: হে আমাদের রব, আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান দান করুন, যারা আমাদের চোখের আলো হবে। আমাদের আল্লাহভীরুদের জন্য আদর্শ করুন। (সুরা ফুরকান: ৭৪)

    হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রসুলুল্লাহ (স.) বলেছেন, আল্লাহ তিন প্রকার মানুষকে সাহায্য করেন:

    আল্লাহর পথে জিহাদকারী

    মুকাতাব (যে চুক্তি পরিশোধ করতে চায়)

    বিয়েতে আগ্রহী ব্যক্তি, যারা পবিত্র জীবন যাপনের উদ্দেশ্যে বিয়ে করতে চায়। (তিরমিজি: ১৬৫৫)

    বিয়ে নিয়ে দীর্ঘস্থায়ী বিলম্ব বা হতাশা কমানোর জন্য নিম্নলিখিত আয়াতগুলোও নিয়মিত পাঠ করা যায়:

    আয়াত:
    فَإِن تَوَلَّوْاْ فَقُلْ حَسْبِيَ اللّهُ …
    উচ্চারণ: ফাইং তাওয়াল্লাও ফাকুল হাসবিয়াল্লাহু …
    অর্থ: যদি কেউ বিমুখ হয়, তবে বলে দাও, আল্লাহই যথেষ্ট, আমি তাঁর উপরই ভরসা করি। (সুরা তাওবা: ১২৯)

    এছাড়া দ্রুত বিয়ে চাওয়ার জন্য হজরত মুসা (আ.) এর অনুপ্রেরণামূলক আয়াতও পড়া যেতে পারে:

    আয়াত:
    فَسَقَى لَهُمَا …
    উচ্চারণ: ফাসাক্বা লাহুমা ছুম্মা …
    অর্থ: মুসা জানোয়ারগুলোকে পানি পান করালেন এবং ছায়ার নীচে আশ্রয় নিয়ে বললেন, হে আমার রব! আমি আপনার দানপ্রাপ্তির প্রতি সম্পূর্ণ নির্ভরশীল। (সুরা কাসাস: ২৪)


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ