সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ব্যাটিংয়ে মনোযোগ দিতেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ছেন নিগার কোস্টগার্ডকে উপকূলে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতির ডমিনেজ স্টিলে আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, পাঁচ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা সেপ্টেম্বরের ১৯ দিনেই ১৮৮ কোটি ডলারের কাছাকাছি রেমিট্যান্স সূচকের বড় উত্থান, ডিএসইতে এক মাসের সর্বোচ্চ লেনদেন বাদ পড়া শিশুদের খুঁজে হাম-রুবেলার টিকা দেবে সরকার বড় রান তাড়ায় ব্যাটিং ধসকে স্বাভাবিক বলছেন জ্যোতি হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মৃতের সংখ্যা ১ হাজার ৫৭ মোদির জন্মদিনের অনুষ্ঠানে না যাওয়ায় শিক্ষার্থীদের জরিমানার নোটিশ
  • রমজান ও ঈদ কবে হতে পারে? সংযুক্ত আরব আমিরাত জানাল সম্ভাব্য তারিখ

    রমজান ও ঈদ কবে হতে পারে? সংযুক্ত আরব আমিরাত জানাল সম্ভাব্য তারিখ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নতুন বছরের আগমনের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি। জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, ১৪৪৭ হিজরির রমজান মাসের চাঁদ ১৭ ফেব্রুয়ারি দেখা যেতে পারে, যা নির্দেশ করছে যে পবিত্র রমজান শুরু হতে পারে ১৮ ফেব্রুয়ারি। রমজান মাস চলতে পারে ২৯ বা ৩০ দিন

    সংস্থাটির চেয়ারম্যান ইব্রাহিম আল-জারওয়ান জানান, যদিও রমজান ৩০ দিনের নাও হতে পারে, ইউএই সরকারের নীতি অনুযায়ী ৩০তম দিনটি ঈদের ছুটির সঙ্গে যুক্ত হবে। এর ফলে, ঈদুল ফিতরের ছুটি ১৯ থেকে ২২ মার্চ পর্যন্ত চার দিন ধরে চলতে পারে। জ্যোতির্বিদদের পূর্বাভাসে ঈদুল ফিতর শুরু হওয়ার সম্ভাব্য দিন ধরা হয়েছে ২০ মার্চ

    ২০২৬ সালে ঈদুল আজহা উপলক্ষে আরও দীর্ঘ ছুটি পাওয়া যেতে পারে। সরকারি ছুটি ক্যালেন্ডার অনুযায়ী, আরাফাত দিবস হতে পারে ২৬ মে এবং ঈদুল আজহা শুরু হতে পারে ২৭ মে, যা ২৯ মে পর্যন্ত চলতে পারে। সাপ্তাহিক ছুটি যুক্ত হলে বাসিন্দারা সর্বোচ্চ ছয় দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

    তবে অন্যান্য ইসলামি ছুটির মতো, ইউএইতে ঈদের চূড়ান্ত তারিখ নির্ভর করবে চাঁদ দেখার ওপর। নির্ধারিত সময়ের কাছাকাছি এসে কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ছুটির দিন ঘোষণা করবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ