শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • তারকাদের দৃষ্টিতে বিজয় দিবসের তাৎপর্য

    তারকাদের দৃষ্টিতে বিজয় দিবসের তাৎপর্য
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আজ বাংলাদেশের জন্য এক গুরুত্বপূর্ণ ও শ্রেষ্ঠ অর্জনের দিন—মহান বিজয় দিবস। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ এবং লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই দিনটি দেশের সর্বস্তরের মানুষ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করছেন। শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের শুভেচ্ছা ও আবেগঘন বার্তা প্রকাশ করেছেন।

    জয়া আহসানের আবেগঘন বার্তা

    চিত্রনায়িকা জয়া আহসান বিজয় দিবসকে কেবল একটি দিন হিসেবে নয়, বরং একটি ‘অবিরাম লড়াই’ হিসেবে দেখেন। তার ফেসবুক পেজে তিনি লিখেছেন, “বিজয় দিবস, তোমাকে অভিবাদন। সমস্ত দেশবাসীর লড়াইয়ের মধ্য দিয়ে তুমি জন্ম দিয়েছ বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন রাষ্ট্র।”

    মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা স্মরণ করে জয়া আরও বলেন, “তোমার প্রতি আমাদের ঋণ আমরা বিন্দুমাত্র শোধ করতে পারিনি। এই ঋণের সামান্য প্রতিদান হবে সেইদিন, যখন বাংলাদেশকে আমরা প্রতিটি মানুষের জন্য একটি ন্যায্য ও সাম্যের রাষ্ট্র করে তুলতে পারব।”

    শবনম বুবলীর উদযাপন

    চিত্রনায়িকা শবনম বুবলী বিজয় দিবস উদযাপন করেছেন অন্যরকমভাবে। তিনি তার সন্তান শেহজাদ খান বীরের হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে আগামীর বাংলাদেশের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন। লাল-সবুজ পতাকাসহ মা-ছেলের স্নিগ্ধ ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে বুবলী লিখেছেন, “মহান বিজয় দিবসের শুভেচ্ছা।”

    কুসুম শিকদারের আন্তরিক শুভেচ্ছা

    জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা কুসুম শিকদারও বিজয় দিবসের আনন্দ ভক্তদের সঙ্গে ভাগ করেছেন। সংক্ষিপ্ত হলেও আন্তরিক এক পোস্টে তিনি লিখেছেন, “মহান বিজয় দিবসের শুভেচ্ছা।”

    এভাবে দেশের মানুষ থেকে শুরু করে শোবিজ তারকারা পর্যন্ত সবাই মহান বিজয় দিবস উদযাপনে অংশ নিয়ে দেশের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন