সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • অর্থনৈতিক উদ্বেগ জেন Z-এর ঘুমের সমস্যা বাড়াচ্ছে

    অর্থনৈতিক উদ্বেগ জেন Z-এর ঘুমের সমস্যা বাড়াচ্ছে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নতুন এক গবেষণায় চমকপ্রদ তথ্য প্রকাশিত হয়েছে—আর্থিক উদ্বেগের কারণে বেশির ভাগ জেন জেড রাতের ঘুম হারাচ্ছে। ফর্চুনের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে বসবাসকারী জেন জেড প্রাপ্তবয়স্কদের মধ্যে ৭ জনের মধ্যে ৫ জনই অর্থনৈতিক চাপের কারণে নিয়মিত ঘুম হারাচ্ছেন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বাড়তি মূল্যস্ফীতি, উচ্চ বাসাভাড়া এবং অনিশ্চিত চাকরির বাজার—এই তিনটি বিষয়ই তাদের উদ্বেগের মূল উৎস।

    এনডিটিভির তথ্য অনুযায়ী, অ্যামেরিস্লিপ পরিচালিত জরিপে এক হাজারের বেশি মার্কিন নাগরিক অংশ নেন। এতে দেখা যায়, জেন জেডদের ৬৯ শতাংশ আর্থিক অবস্থার কথা ভাবতে ভাবতেই রাত জেগে থাকে। এছাড়া ৪৭ শতাংশ তরুণ চাকরির নিরাপত্তাহীনতায় ভুগছে—যা অন্য যে কোনো প্রজন্মের তুলনায় বেশি।

    চাপে ভেঙে পড়লেও অনেকেই আর্থিক পরিকল্পনা করার পরিবর্তে ঘুমানোর আগে মোবাইলে স্ক্রল করা, সিরিজ দেখে সময় কাটানো বা অনুরূপ অভ্যাসে ভরসা করেন, যা পরিস্থিতিকে আরও জটিল করছে। গবেষকরা বলেন, আর্থিক দুশ্চিন্তা এখন তরুণদের মানসিক স্বাস্থ্য, দৈনন্দিন জীবনযাপন এবং সামগ্রিক সুস্থতায় উল্লেখযোগ্য প্রভাব ফেলছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ