শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • বিশ্বের স্টাইল আইকনে শাহরুখ খান

    বিশ্বের স্টাইল আইকনে শাহরুখ খান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডের বাদশা শাহরুখ খান আরও একবার প্রমাণ করলেন কেন তিনি সত্যিই বলিউডের রাজা। এবার বিশ্বের ৬৭ জন স্টাইলিশ তারকার তালিকায় জায়গা করে নিয়েছেন ‘কিং খান’। বলিউড থেকে একমাত্র তিনিই এই মর্যাদার অংশ হয়েছেন।

    নিউ ইয়র্ক টাইমস এই বছরের সবচেয়ে স্টাইলিশ তারকার তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় শাহরুখ খানের নামও রয়েছে। শাহরুখের পাশাপাশি এই তালিকায় রয়েছেন সাবরিনা কার্পেন্টার, ডচি, ওয়ালটন গগিন্স, জেনিফার লরেন্স, শাই গর্জিয়াস-আলেকজান্ডার, কোল এসকোলা এবং নোয়া ওয়াইলের নাম।

    এই তালিকাটি বিশ্বজুড়ে তাদের সম্মান জানায় যারা ফ্যাশন, চেহারা এবং ব্যক্তিগত স্টাইলের মাধ্যমে দ্য ম্যাজিক অফ মেট গালায় উপস্থিত হয়েছিলেন। ৬০ বছর বয়সী অভিনেতা এই বছর তার মেট গালায় ডেবিউর জন্য বিশেষভাবে প্রশংসিত হয়েছিলেন।
     
    শাহরুখ খানের আসন্ন সিনেমা 'কিং'-এ খুব শিগগির দেখা যাবে তাকে। ছবিতে মেয়ে সুহানা খানের সঙ্গে প্রথমবারের মতো স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ খান। শাহরুখ ও সুহানা ছাড়াও ছবিতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। 


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন