শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি কওমি ছাত্র ঐক্য পরিষদের কারিগরি ত্রুটির আড়ালে নাশকতা বা ষড়যন্ত্র আছে কি না খতিয়ে দেখতে হবে: রিজভী বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে আসছে সামঞ্জস্য: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাজশাহীতে শতাধিক বাতব্যথা রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেশের দুই প্রান্তকে যুক্ত করতে দীর্ঘতম রেলপথের পথে বাংলাদেশ লালবাগে ভাড়া বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শীতলক্ষ্যায় গোসলে নেমে নিখোঁজ ৪, তিনজনের লাশ উদ্ধার জামায়াতের সঙ্গে গোপন যোগাযোগ করেই আ.লীগের মিছিল: রাশেদ খান নবম পে স্কেল: ভেটিং শেষে গেজেট, থাকছে ৭ এসআরও বছরজুড়ে এডিসের প্রজননস্থল ধ্বংস করতে হবে: মীর শাহে আলম
  • পল্টনে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

    পল্টনে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর পল্টনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পরিচালিত ডিটেকটিভ ট্রেনিং স্কুলে (ডিটিএস) আফতাব উদ্দিন রিগান নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) ঝুলন্ত মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

    তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল সিকিউরিটি বিভাগে কর্মরত ছিলেন।

    পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা সকালের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে আমরা দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করি।

    তিনি আরও জানান, আফতাব উদ্দিন ‘৩৫তম আউটসাইড ক্যাডেট-এসআই’-এর ট্রেনিং শেষে ২০১৭ সালে যোগদান করেন। তার বাড়ি মৌলভীবাজার জেলায়। তিনি সিআইডির ডিটেকটিভ ট্রেনিং স্কুলে ট্রেনিং করতে এসে এখানে ডরমেটরিতে ছিলেন।

    পল্টন থানা প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং মৃত্যুর কারণ জানতে কাজ করছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন