স্বপ্নে জিন আক্রমণ থেকে রক্ষা পাওয়ার কার্যকর ইসলামিক পদ্ধতি

ঘুমের মধ্যে অস্বস্তিকর বা অনাকাঙ্ক্ষিত স্বপ্ন দেখা অনেক সময় মানসিক অশান্তি বা অন্য কোনো সমস্যার কারণে হতে পারে। ইসলামে কিছু নিয়মকানুন রয়েছে যা ঘুমের পূর্বে পালন করলে আল্লাহর রহমতে মানসিক শান্তি লাভ করা যায় এবং খারাপ স্বপ্ন থেকে সুরক্ষা পাওয়া যায়।
ঘুমের মধ্যে অস্বস্তি বা খারাপ স্বপ্ন থেকে পরিত্রাণ পেতে কিছু ইসলামিক আমল ও টিপস অনুসরণ করা যেতে পারে:
প্রস্তাবিত পদ্ধতিসমূহের মধ্যে রয়েছে:
প্রথমে একটি কড়া ঘ্রাণের আতর ব্যবহার করা (ভালো গ্রেডের কস্তুরী আতর প্রাধান্যযোগ্য)।
তারপর নিম্নলিখিত সূরা ও আয়াত পাঠ করা:
- আয়াতুল কুরসি ৭ বার
- সূরা সহফাতের ১-১০ নম্বর আয়াত ৩ বার
- সূরা জ্বীন এর প্রথম ১০ আয়াত ১ বার
- সূরা নূরের ২ নম্বর আয়াত ৭ বার
প্রতিটি পাঠের পর আতরের সঙ্গে থুতু মিশিয়ে ফুঁ দেওয়া।
রাতে ঘুমানোর সময় বিছানার উপর সামান্য আতর লাগানো এবং প্রাইভেট পার্টে অলিভ অয়েল মিশিয়ে আতর প্রয়োগ করা।
এই নিয়ম অনুসরণ করলে রাতে ডিস্টার্ব হওয়ার ঘটনা কমে আসবে।
সাথে কিছু অতিরিক্ত পরামর্শও দেওয়া হয়েছে:
- রাতে ঘুমানোর আগে অবশ্যই অযু করা।
- প্রতিদিন শীতল ও আরামদায়ক পানি দিয়ে গোসল করা।
- সকাল ও সন্ধ্যায় নিয়মিত জিকির-আযকার আদায় করা।
দৈএনকে/জে, আ