শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • নতুন বছরে বিয়ে করছেন মধুমিতা

    নতুন বছরে বিয়ে করছেন মধুমিতা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার নতুন বছরে বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছেন। সব প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করেছেন নায়িকা। দীর্ঘদিনের প্রেমিক দেবমাল্য চক্রবর্তীকে বিয়ে করতে চলেছেন মধুমিতা। পাত্র শোবিজের সঙ্গে যুক্ত নন; তিনি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার।

    মধুমিতা তাদের প্রেমের খবর সামনে আনেন ২০২৪ সালে। জানা গেছে আগামী বছরের প্রথম মাসেই দ্বিতীয় বিয়ে সারতে চলেছেন তিনি। ২৩ জানুয়ারি বারুইপুর রাজবাড়িতে বসবে তাদের বিয়ের আসর। তারপর ২৫ জানুয়ারি হবে রিসেপশন।

    শোভাবাজার রাজবাড়িতে বসবে প্রীতিভোজের আসর। জানা গেছে, বিয়েতে সাবেকী সাজেই সাজবেন তারা।
     
    প্রসঙ্গত, এর আগেও ঘর বেঁধেছিলেন মধুমিতা। প্রথম মেগা সিরিয়াল 'সবিনয় নিবেদন' চলাকালীন সময়ে সৌরভ চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেত্রী। ২০১৫ সালে মাত্র ২০ বছর বয়সে বিয়ে করেন মধুমিতা। তারপর ২০১৯ সালে বিচ্ছেদ হয় তাদের। এরপর থেকে নিজেকে 'সিঙ্গল' বলেই দাবি করেন টালি নায়িকা।
     
    ছোট পর্দার হাত ধরেই প্রথম বিনোদন জগতে পা রেখেছিলেন মধুমিতা। ২০১১ সালে 'সবিনয় নিবেদন' ধারাবাহিকের মাধ্যমে তিনি প্রথম টালিপাড়ায় আত্মপ্রকাশ করেন। ২০১৮ সালে, 'কুসুমদোলা' ধারাবাহিকের পরে দীর্ঘদিন বাংলা টেলিভিশন থেকে বিরতি নিয়েছিলেন। তারপর নানা ছবি ও সিরিজে নায়িকার দেখা মিলেছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন