সোমবার, ২৯ জুন ২০২৬
Natun Kagoj

সৌদি কর্তৃপক্ষের নতুন নির্দেশনায় রওজা জিয়ারতের সুশৃঙ্খল ব্যবস্থা

সৌদি কর্তৃপক্ষের নতুন নির্দেশনায় রওজা জিয়ারতের সুশৃঙ্খল ব্যবস্থা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সৌদি সরকার মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারত ও রিয়াজুল জান্নাতে নফল ইবাদতের জন্য নতুন সময়সূচি ও নিয়ম চালু করেছে। নতুন নির্দেশনার আওতায় মসজিদে নববিতে রওজা জিয়ারত করার সময় পুরুষ ও নারীদের জন্য আলাদা করা হয়েছে, যাতে ইবাদত আরও সুষ্ঠু ও আরামদায়কভাবে সম্পন্ন করা যায়।

এতে মুসাফির ও স্থানীয়দের জন্য রওজা জিয়ারত ও নফল ইবাদতের সময় আরও নির্ধারিত ও সুশৃঙ্খল হবে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এই নতুন নিয়ম অনুসরণ করলে জমায়েতের সময়ে নিরাপত্তা বজায় থাকবে এবং সকলের জন্য এক সুন্দর ও শান্তিপূর্ণ ইবাদতের পরিবেশ নিশ্চিত হবে।
পুরুষদের জন্য নিয়মিত দিনগুলোতে রওজা জিয়ারতের সময় রাত ২টা থেকে ফজরের নামাজ পর্যন্ত এবং বেলা ১১টা ২০ মিনিট থেকে এশার নামাজ পর্যন্ত। শুক্রবার পুরুষ দর্শনার্থীরা তিনটি সময়ে জিয়ারত করতে পারবেন—রাত ২টা থেকে ফজর পর্যন্ত, সকাল ৯টা ২০ মিনিট থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত এবং জুমার নামাজের পর থেকে এশা পর্যন্ত।
 
এ ছাড়া, নিয়মিত দিনগুলোতে নারীদের জন্য সফরের সময় রাখা হয়েছে ফজরের পর থেকে বেলা ১১টা পর্যন্ত এবং এশার পর থেকে রাত ২টা পর্যন্ত। শুক্রবার ফজরের নামাজের পর থেকে সকাল ৯টা পর্যন্ত।

বয়স্ক দর্শনার্থীরা হুইলচেয়ার ব্যবহার করে মক্কা গেট ৩৭-এর সামনে দক্ষিণ প্রাঙ্গণ দিয়ে রওজায় প্রবেশ করতে পারবেন।

রওজা জিয়ারতের জন্য ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে অনুমতি নিতে হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। প্রতি বছর একবার বুকিং করা যাবে। মসজিদে নববির কাছাকাছি থাকাকালে ‘ইনস্ট্যান্ট ট্র্যাক’ বিকল্পের মাধ্যমে বুকিং করা যাবে। 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন