শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি কওমি ছাত্র ঐক্য পরিষদের কারিগরি ত্রুটির আড়ালে নাশকতা বা ষড়যন্ত্র আছে কি না খতিয়ে দেখতে হবে: রিজভী বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে আসছে সামঞ্জস্য: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাজশাহীতে শতাধিক বাতব্যথা রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেশের দুই প্রান্তকে যুক্ত করতে দীর্ঘতম রেলপথের পথে বাংলাদেশ লালবাগে ভাড়া বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শীতলক্ষ্যায় গোসলে নেমে নিখোঁজ ৪, তিনজনের লাশ উদ্ধার জামায়াতের সঙ্গে গোপন যোগাযোগ করেই আ.লীগের মিছিল: রাশেদ খান নবম পে স্কেল: ভেটিং শেষে গেজেট, থাকছে ৭ এসআরও বছরজুড়ে এডিসের প্রজননস্থল ধ্বংস করতে হবে: মীর শাহে আলম
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ডিএমপির ৫০ থানার ওসি বদলি

    ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ডিএমপির ৫০ থানার ওসি বদলি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫০টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদলি করা হয়েছে।

    বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন কার্যকর হওয়ার নির্দেশ দেওয়া হয়। আদেশ অনুযায়ী, অবিলম্বে নতুন ওসির দায়িত্ব গ্রহণ করতে হবে।

    পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, মোট ৫২৭ থানায় লটারির মাধ্যমে নতুন ওসি পদায়ন করা হয়েছে। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রাথমিকভাবে ইউনিট প্রধানদের কাছ থেকে সৎ ও নিরপেক্ষ কর্মকর্তার তালিকা সংগ্রহ করা হয়। এই তালিকার ভিত্তিতে লটারির মাধ্যমে ওসি পদায়ন সম্পন্ন করা হয়।

    নতুন পদায়নের মধ্যে ডিএমপির আওতায় থাকা ১৩ জেলায় ৯৮ থানার ওসি, চট্টগ্রাম রেঞ্জে ১১ জেলায় ১১১, খুলনা রেঞ্জে ১০ জেলায় ৬৪, ময়মনসিংহ রেঞ্জে ৪ জেলায় ৩৬, বরিশাল রেঞ্জে ৬ জেলায় ৪৬, সিলেট রেঞ্জে ৪ জেলায় ৩৯, রাজশাহী রেঞ্জে ৮ জেলায় ৭১ এবং রংপুর রেঞ্জে ৮ জেলায় ৬২ থানার ওসি পদায়ন করা হয়েছে।

    সারা দেশে মোট ৬৩৯টি থানা রয়েছে, যার মধ্যে জেলা পর্যায়ে ৫২৭টি এবং মেট্রোপলিটন এলাকায় ১১০টি। মেট্রোপলিটন থানাগুলোর ওসি পদায়ন লটারি প্রক্রিয়ার আওতায় নয়; এখানে সংশ্লিষ্ট কমিশনাররা অভ্যন্তরীণভাবে পদায়ন করবেন।

    এর আগে, গত ২৬ নভেম্বর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের (এসপি) লটারির মাধ্যমে পদায়ন করা হয়েছিল।

    এবারের ওসি বদলি নির্বাচনের সুষ্ঠু ও স্বচ্ছ প্রশাসনিক কার্যক্রম নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন