শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • সঙ্গীত ও বন্ধুত্বের উদযাপনে ‘সোনার বাংলা সার্কাস’

    সঙ্গীত ও বন্ধুত্বের উদযাপনে ‘সোনার বাংলা সার্কাস’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাশিয়ার জনকূটনীতির শততম বার্ষিকী এবং বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ‘হারমনি অব ফ্রেন্ডশিপ’ অনুষ্ঠানে সুরের উৎসবে মাতবে দর্শক। আয়োজনটি আরও জমিয়ে তুলবে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘সোনার বাংলা সার্কাস’।

    শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে এই আয়োজন। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।

    অনুষ্ঠানে 'সোনার বাংলা সার্কাস' ছাড়াও থাকছে রাশিয়ার ঐতিহ্যবাহী লোকনৃত্য এবং বাংলাদেশের লোকসংগীত পরিবেশনা। 

    রাশিয়ান হাউস ঢাকার সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করছে জাম্পস্টার্ট ইনক।

    আয়োজকরা জানান, এটি শুধু একটি কনসার্ট নয়, দুই দেশের জনগণের মধ্যে সাংস্কৃতিক বিনিময় এবং বন্ধুত্ব দৃঢ় করার ধারাবাহিক প্রচেষ্টার একটি অংশ।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন