সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ব্যাটিংয়ে মনোযোগ দিতেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ছেন নিগার কোস্টগার্ডকে উপকূলে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতির ডমিনেজ স্টিলে আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, পাঁচ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা সেপ্টেম্বরের ১৯ দিনেই ১৮৮ কোটি ডলারের কাছাকাছি রেমিট্যান্স সূচকের বড় উত্থান, ডিএসইতে এক মাসের সর্বোচ্চ লেনদেন বাদ পড়া শিশুদের খুঁজে হাম-রুবেলার টিকা দেবে সরকার বড় রান তাড়ায় ব্যাটিং ধসকে স্বাভাবিক বলছেন জ্যোতি হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মৃতের সংখ্যা ১ হাজার ৫৭ মোদির জন্মদিনের অনুষ্ঠানে না যাওয়ায় শিক্ষার্থীদের জরিমানার নোটিশ
  • বেসিনে গরম পানি ঢালার আগে পড়ুন ‘বিসমিল্লাহ’

    বেসিনে গরম পানি ঢালার আগে পড়ুন ‘বিসমিল্লাহ’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসলামী প্রভাবশালী আলেম শায়খ বিন বায (রহ.) সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, বেসিন বা মাটিতে গরম পানি ঢালার আগে অবশ্যই ‘বিসমিল্লাহ’ উচ্চস্বরে পড়া উচিত।

    শায়খ বিন বায (রহ.) এক ফতোয়ায় উল্লেখ করেছেন, বেসিন বা মাটিতে গরম পানি ফেলার আগে যদি ‘বিসমিল্লাহ’ পড়া হয়, তাহলে সেখানে থাকা কোনো জ্বীনের ক্ষতি হয় না, তারা সতর্ক হয়ে সরে যায়। তিনি আরও বলেন, একবার তিনি একজন আছরগ্রস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছিলেন। সেই ব্যক্তির উপর প্রভাব ফেলেছিল এক জ্বীন। পরে তিনি জ্বীনের কাছে জানতে চেয়েছিলেন, কেন তিনি ওই ব্যক্তিকে কষ্ট দিচ্ছেন।

    জ্বীন জানায়, সেই ব্যক্তির গরম পানি ঢালার ফলে বেসিনের পাইপে থাকা তার সন্তান মারা গিয়েছিল। যদিও মানুষটি জানতো না সেখানে কেউ ছিল, জ্বীন বলেন, "তবে যদি ‘বিসমিল্লাহ’ পড়া হত, আমরা সতর্ক হয়ে স্থানান্তর হয়ে যেতাম।"

    শায়খ বিন বাযের (রহ.) এই নির্দেশনা অনুসারে, প্রতিটি মুসলিমকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে বেসিন, পানির পাইপ বা মাটিতে গরম পানি ঢালার আগে উচ্চস্বরে ‘বিসমিল্লাহ’ পড়া আবশ্যক।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ