শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • সৃজিত-মিথিলা আবার একসঙ্গে

    সৃজিত-মিথিলা আবার একসঙ্গে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা সম্প্রতি ব্যক্তিগত জীবনের একাধিক অজানা তথ্য প্রথমবার প্রকাশ করেছেন। তিনি পডকাস্টে অংশগ্রহণ করে এসব তথ্য সামনে আনেন। সেখানে তার স্বামী সৃজিত মুখার্জির সঙ্গে সম্পর্ক সংক্রান্ত প্রশ্ন করা হলে, মিথিলা বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরেন।

    তবে এপার বাংলা কিংবা ওপার বাংলাতেই জোর গুঞ্জন, মিথিলা-সৃজিতের সম্পর্ক ভাঙনের পথে। কারণ লং ডিসটেন্স সম্পর্ক নিয়ে অনেকেই মনে করেন তাদের ভেতরে মানসিক দূরত্বও বেড়েছে।

    কিন্তু সম্প্রতি প্রকাশিত হওয়া একটি ছবি সেই গুঞ্জনকে নতুন মোড়ে নিয়ে গেল। মিথিলাকন্যা আইরাসহ সৃজিতকে দেশের বাইরে ঘুরে বেড়াতে দেখা গেছে। যে ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।

    সেই ছবিতে তাদের শীতের আমেজে লক্ষ করা গেছে। তিনজনকেই বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে। মিথিলা কালো রঙের একটি ওভার কোর্ট পরেন। সৃজিত কালো পোলো শার্টের সঙ্গে লাল জ্যাকেট পরেছিলেন আর ছোট্ট আইরাকে দেখা গেছে নেভি ব্লু শীত পোশাকে।
     
    এর আগে মাছরাঙা টেলিভিশনের ‘বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকে’ অনুষ্ঠানে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে প্রশ্ন করা হয়, অনেকে বলছেন, সৃজিত মুখার্জি এখন আর আপনার হাজব্যান্ড (স্বামী) নয়—আপনি কী বলবেন? জবাবে মিথিলা বলেন, ‘এটা তো যারা বলছে, তারা বলছে। আমি কিছুই বলব না।’

    উনি কি এখনো আপনার স্বামী?—এমন প্রশ্নের জবাবে দুই সেকেন্ড সময় নিয়ে মিথিলা বলেন, ‘হ্যাঁ’। পাসপোর্টে তার নামটি আছে?—মাথা নেড়ে মিথিলা বলেন, ‘হ্যাঁ।’
     
    ২০১৯ সালের ডিসেম্বরে সৃজিতকে বিয়ে করেন মিথিলা। বিয়ের পর মেয়ে আইরাকে নিয়ে কলকাতায় থিতু হয়েছিলেন মিথিলা, আইরাকে কলকাতার স্কুলে ভর্তি করিয়েছিলেন। তবে দুই বছর ধরে মেয়েকে নিয়ে ঢাকায় রয়েছেন তিনি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন