শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি কওমি ছাত্র ঐক্য পরিষদের কারিগরি ত্রুটির আড়ালে নাশকতা বা ষড়যন্ত্র আছে কি না খতিয়ে দেখতে হবে: রিজভী বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে আসছে সামঞ্জস্য: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাজশাহীতে শতাধিক বাতব্যথা রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেশের দুই প্রান্তকে যুক্ত করতে দীর্ঘতম রেলপথের পথে বাংলাদেশ লালবাগে ভাড়া বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শীতলক্ষ্যায় গোসলে নেমে নিখোঁজ ৪, তিনজনের লাশ উদ্ধার জামায়াতের সঙ্গে গোপন যোগাযোগ করেই আ.লীগের মিছিল: রাশেদ খান নবম পে স্কেল: ভেটিং শেষে গেজেট, থাকছে ৭ এসআরও বছরজুড়ে এডিসের প্রজননস্থল ধ্বংস করতে হবে: মীর শাহে আলম
  • টঙ্গীতে বেসরকারি স্কুলের ৫ম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

    টঙ্গীতে বেসরকারি স্কুলের ৫ম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশন, টঙ্গী পূর্ব থানার আয়োজনে ৫ম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষা–২০২৫ শনিবার টঙ্গীর ইউনাইটেড মডেল একাডেমি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

    টঙ্গী পূর্ব থানার ৫০টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪৫০ জন মেধাবী শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

    পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতা সৈয়দ আতিক। কেন্দ্র সচিব হিসেবে দায়িত্বে ছিলেন ইউনাইটেড মডেল একাডেমির প্রধান শিক্ষক মো. শামীম আহম্মেদ এবং হল সুপার ছিলেন জাহাঙ্গীর আলম।

    পরীক্ষা কেন্দ্র পরিদর্শন ও তদারকি করেন গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশন টঙ্গী পূর্ব থানার সভাপতি আলহাজ্ব আব্দুল মতিন, সাধারণ সম্পাদক মো. সাহাবুদ্দিন, গুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিজাম উদ্দীন, সিনিয়র সহ-সভাপতি এস এস সোবাহান ইকবাল, সহ-সভাপতি মোসলেহ উদ্দিন রাজিব, বৃত্তি পরিচালনা উপ–কমিটির আহ্বায়ক ও শিক্ষা বিষয়ক সম্পাদক চাঁন মিয়া প্রধান, সাংগঠনিক সম্পাদক মো. ওয়াহিদ উল্লাহ, ধর্ম বিষয়ক সম্পাদক মো. হেলাল উদ্দিন, হাজী ফজর আলী আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও পরিচালকগণ।

    পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন