শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • সংগীতশিল্পী পূজা দ্বিতীয়বার বিয়ে করলেন

    সংগীতশিল্পী পূজা দ্বিতীয়বার বিয়ে করলেন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় কণ্ঠশিল্পী বাঁধন সরকার দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। সোমবার তিনি পারিবারিকভাবে মডেল ও চাকরিজীবী শুভংকর সেনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন। গায়িকা নিজেই এই খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

    নিজের নতুন জীবন নিয়ে উচ্ছ্বসিত পূজা গণমাধ্যমকে বলেন, ‘গত এক বছর ধরে আমাদের পরিচয় এবং দারুণ বন্ধুত্ব ছিল। অবশেষে গতকাল আমরা পারিবারিকভাবে বিয়ে করেছি। সবার কাছে আমাদের জন্য আশীর্বাদ চাই।’

    পূজার স্বামী শুভংকর সেন পেশায় একজন মডেল হওয়ার পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। বাংলাদেশের সংগীত অঙ্গনে বাঁধন সরকার পূজা এক অতি পরিচিত নাম। তার গাওয়া ১০টিরও বেশি গান ইউটিউবে কোটি ভিউয়ের মাইলফলক ছাড়িয়ে গেছে। 

    পূজার সেসব জনপ্রিয় গানের তালিকায় রয়েছে- ‘তুমি দূরে দূরে আর থেকো না’, ‘সাত জনম’, ‘এত কাছে’, ‘চুপি চুপি’, ‘একটাই তুমি’, ‘তোমার আমার ভালোবাসা’, ‘তুমি ছাড়া’, ‘কেন বারে বারে’, ‘মানে না মন’ এবং ‘মিউজিক তোমায় ছেড়ে’ ইত্যাদি।

    উল্লেখ্য, এর আগে ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি মডেল অর্ণব দাস অন্তুকে বিয়ে করেছিলেন পূজা। চার বছর সংসার করার পর, ২০২১ সালের ডিসেম্বরে তাদের বিচ্ছেদ ঘটে। সব তিক্ততা ভুলে অবশেষে নতুন করে জীবন শুরু করলেন এই সংগীত তারকা।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন