শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • বাঁধনের হৃদয়ে নতুন প্রেমের আবির্ভাব

    বাঁধনের হৃদয়ে নতুন প্রেমের আবির্ভাব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‘আমি এখন জীবনের সবচেয়ে সুন্দর সময় কাটাচ্ছি। কাজ, জীবন এবং আমার সন্তান—সবকিছুর মধ্যে আমি সুখী। মা-বাবা ও ভাইদের সঙ্গে সম্পর্কও অনেক সুন্দর। আমি এই সময়টা পুরোপুরি উপভোগ করছি। প্রেমও সুন্দর, এবং আমি প্রেমের সম্পর্কে থাকতে চাই। মাত্র প্রেমে পড়েছি, তাই এখন এই সম্পর্ককে যত্ন করতে চাই। খুব শীঘ্রই এই সম্পর্কের বিষয়টি প্রকাশ করব’—সম্প্রতি এসব কথা জানিয়েছেন দর্শকপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

    পর্দার বাইরেও বাঁধন প্রতিবাদী কণ্ঠস্বর। জুলাই আন্দোলনেও তার ভূমিকা প্রশংসিত। পর্দায় তিনি যেমন সফল ব্যক্তিগত জীবন তার উল্টো। একাধিকবার আঘাত পেতে হয়েছে এই অভিনেত্রীকে। তবে সেসব ভুলে নয়া সম্পর্কে জড়িয়েছেন বাঁধন। এ বিষয়ে বিস্তারিত শীঘ্রই সামনে নিয়ে আসবেন বলে জানান অভিনেত্রী। ব্যক্তি জীবনে প্রায় ১১ বছর আগেই মাশরুর সিদ্দিকী সনেটের সঙ্গে বিচ্ছেদ ঘটে আজমেরী হক বাঁধনের। এই সংসারে তার একটি কন্যাসন্তান রয়েছে। বিচ্ছেদের পর বিয়ে নিয়ে নানা প্রশ্নে জর্জরিত হলেও পরে আর কারও সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হননি অভিনেত্রী। তবে মাঝে তিনি জড়িয়েছিলেন প্রেমের সম্পর্কে। বছর চারেক প্রেম করার পর গেল বছরের শুরুর দিকে সেই সম্পর্কটি ভেঙে যায় বলে জানিয়েছেন বাঁধন। সেই সময়ে তিনি অনেকটাই ভেঙে পড়েছিলেন। প্রেমের সম্পর্কে ভাঙন এবং সে বছরই জুলাই গণ-অভ্যুত্থানে দেশের সার্বিক পরিস্থিতিতে বাঁধন মানসিকভাবে হতাশ হয়ে পড়েন। সেই সময়ের কথা তুলে ধরে অভিনেত্রী গণমাধ্যমে বলেছিলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর এবং দেশের সার্বিক পরিস্থিতি ও আমার ব্রেকআপ সব মিলিয়ে অন্য রকম একটা জীবন ছিল।

    বাঁধন এখন মেয়েকে নিয়ে ঢাকার মিরপুরে তার মা-বাবার সঙ্গে থাকেন। পরিবারের সদস্যদের সঙ্গে বিয়ে নিয়ে তেমন কথা হয় না। কেউ তাকে বিয়ে নিয়ে কোনো বাড়তি চাপ দেন না। বিয়ে নিয়ে ট্রমা কাজ করলেও এখন জীবনের সুন্দর সময় পার করছেন বলে জানালেন বাঁধন।
    এদিকে, ইতোমধ্যেই দুটি কাজ শেষ করেছেন বাঁধন। দুটি কাজই আসবে আগামী বছরে। এ ছাড়া নির্বাচনের পর সিনেমার শূটিংয়ে অংশ নেবেন বলে জানা গেছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন