শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • কারিশমার সিদ্ধান্তে সঞ্জয় কাপুরের উইল নিয়ে উত্তেজনা

    কারিশমার সিদ্ধান্তে সঞ্জয় কাপুরের উইল নিয়ে উত্তেজনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আবারো শিরোনামে বলিউড অভিনেত্রী করিশমা কাপুর , এবার তার ব্যক্তিগত জীবনের বড় একটি সিদ্ধান্তকে ঘিরে। অভিনেত্রির প্রয়াত সাবেক স্বামী সঞ্জয় কাপুরের সম্পত্তি নিয়ে চলমান আইনি দ্বন্দ্বের মধ্যেই তিনি তার বিলাসবহুল বান্দ্রা ওয়েস্টের ফ্ল্যাটের লিজ নবায়ন করেছেন। স্কোয়ার ইয়ার্ডস-এর দেখা নথি অনুযায়ী, করিশ্মা হিল রোডের গ্র্যান্ড বে কনডোমিনিয়ামে অবস্থিত তার ২,২০০ স্কয়ার ফিটের অ্যাপার্টমেন্টের জন্য নতুন এক বছরের লিজ সই করেছেন, যার মোট মূল্য ৬৬.১২ লাখ রুপি।

    এই প্রিমিয়াম অ্যাপার্টমেন্টে রয়েছে তিনটি কার পার্কিং স্পেস। লিজটি নিবন্ধিত হয়েছে গত ১৪ নভেম্বরে, যেখানে স্ট্যাম্প ডিউটি ছিল ১৭,১০০ রুপি এবং রেজিস্ট্রেশন চার্জ ১ হাজার রুপি। চুক্তিতে ২০ লাখ রুপি নিরাপত্তা জামানত রাখা হয়েছে। পুরো এক বছরের জন্য মাসিক ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫.৫১ লাখ রুপি, যা মিলিয়ে মোট ৬৬.১২ লাখ রুপিতে দাঁড়ায়। আগের মতোই ফ্ল্যাটটি ভাড়া থাকবে কংসবার্গ মেরিটাইম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড-এর কাছে। এর আগের (২০২৩ সালের) চুক্তিতে প্রথম বছরের ভাড়া ছিল ৫ লাখ এবং দ্বিতীয় বছরে ৫.২৫ লাখ, দুই বছরে মোট ভাড়া দাঁড়িয়েছিল ১.২৩ কোটি টাকা।

    সাম্প্রতি শুনানিতে করিশমার আইনজীবী দাবি করেন, সঞ্জয়-কারিশমার মেয়ে সামাইরার বিশ্ববিদ্যালয়ের ফি এস্টেট ম্যানেজাররা পরিশোধ করেননি। কিন্তু আদালতে প্রিয়া সাচদেভ কাপুর তার বিপরীতে ফি জমার রসিদ পেশ করেন। এতে দেখা যায় প্রতি সেমিস্টারে ৯৫ লাখ রুপি পরিশোধ করা হয়েছে, এবং পরবর্তী কিস্তি ডিসেম্বরেই দেয়ার কথা 

    সবচেয়ে বড় ইস্যু এখনো সঞ্জয় কাপুরের উইল। করিশমার সন্তানরা অভিযোগ তুলেছে, তাদের সৎমা প্রিয়া উইল জালিয়াতি বা পরিবর্তন করে তাদের উত্তরাধিকার থেকে বাদ দিয়েছেন। তবে প্রিয়ার আইনজীবী, রাজীব নায়ার এসব অভিযোগ সরাসরি অস্বীকার করে আদালতে যুক্তি দেন একজন স্বামীর সব সম্পত্তি স্ত্রীকে দিয়ে যাওয়া স্বাভাবিক এবং তাদের পরিবারেও এ ধরনের নজির আছে।

    প্রসঙ্গত, ভারতীয় শিল্পপতি সঞ্জয় কাপুর চলচতি বছরের জুনের মাঝামাঝি মারা মারা গেছেন। যুক্তরাজ্যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এই শিল্পপতির মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৫৩। পোলো খেলার সময় হার্ট অ্যাটাক হয় সঞ্জয়ের, এরপরই মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি।  


    দৈএনকে/ জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন