শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ৭৫ কোটি বই বিক্রি করেও আজ বিস্মৃত বারবারা কার্টল্যান্ড পুলিশের পাঁচ কর্মকর্তাকে বদলি হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ১৯ দুর্গাপূজায় ইলিশ রপ্তানি ফের চালুর অনুরোধ ভারতের আমদানিকারকদের শাহবাগে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি কওমি ছাত্র ঐক্য পরিষদের কারিগরি ত্রুটির আড়ালে নাশকতা বা ষড়যন্ত্র আছে কি না খতিয়ে দেখতে হবে: রিজভী বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে আসছে সামঞ্জস্য: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাজশাহীতে শতাধিক বাতব্যথা রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ
  • উত্তরায় নজর বিডির ২য় বর্ষপূর্তি উদযাপন

    উত্তরায় নজর বিডির ২য় বর্ষপূর্তি উদযাপন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্টে শনিবার (২২ নভেম্বর) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো অনলাইন নিউজ পোর্টাল নজর বিডি.কম-এর দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান। বিভিন্ন গণমাধ্যম কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

    অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে বলেন, “সাংবাদিক সমাজ দেশের দর্পণ। সত্য ও ইতিবাচক সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজকে আলোকিত করেন।” তিনি নজর বিডি.কম-এর ধারাবাহিক অগ্রগতি ও সাফল্য কামনা করেন।

    প্রধান বক্তা ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন বলেন, দায়িত্বশীল সংবাদমাধ্যম জাতির পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তথ্যপ্রবাহ ও জনমতের সঠিক প্রতিফলন ঘটাতে সাংবাদিকদের অবদান তিনি বিশেষভাবে উল্লেখ করেন।

    বিশেষ অতিথি দৈনিক সংবাদ দিগন্তের সম্পাদক ও প্রকাশক এবিএম মনিরুজ্জামান নজর বিডি.কম-এর সম্পাদকীয় নীতি, সংবাদ পরিবেশনের মান ও নিয়মিত প্রকাশনার প্রশংসা করেন।

    অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নজর বিডি.কম-এর সম্পাদক ও প্রকাশক আমিনুল ইসলাম। তিনি বলেন, “আজকের এই আয়োজনে যারা সাড়া দিয়ে আমাদের সাথে ছিলেন, তাদের আন্তরিক ধন্যবাদ। পাঠক, সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় নজর বিডি আরও এগিয়ে যাবে।”

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,দৈনিক বিডি দিনকালের সম্পাদক ও প্রকাশক কামরুল হাসান বাবলু,দৈনিক ইনকিলাবের উত্তরা প্রতিনিধি মো. মাসুদ পারভেজ,উত্তরা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহিম হাসান,লেখক ও কবি জাবেদ আল মামুন,উত্তরা প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক সাকিবুল হাসান,ইব্রাহিম ফুসোসহ অন্যান্য অতিথিরা।

    উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন অর্ধি আলমগীর। বর্ণিল কেককাটা, আলোচনা অনুষ্ঠান ও অতিথিদের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় নজর বিডি.কম-এর দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন