শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • ফাতিমা বশের মাথায় মিস ইউনিভার্সের মুকুট

    ফাতিমা বশের মাথায় মিস ইউনিভার্সের মুকুট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বসৌন্দর্যের মহারণ ‘মিস ইউনিভার্স ২০২৫’ শেষ হলো  থাইল্যান্ডের ব্যাংককে। এবারের আসরে সব আলো কেড়ে নিলেন মেক্সিকোর ফাতিমা বশ। আয়োজকদের অশালীন মন্তব্যের বিরুদ্ধে দাঁড়িয়ে আলোচনায় আসা এই সাহসী প্রতিযোগীই শেষ পর্যন্ত উঠালেন কাঙ্ক্ষিত মুকুট।

    ২১ নভেম্বর (বাংলাদেশ সময় সকাল ৭টা) ব্যাংককের আইকনিক মঞ্চে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় গ্র্যান্ড ফাইনাল। চূড়ান্ত লড়াইয়ে ফাতিমার সঙ্গে টক্কর দেন থাইল্যান্ড, ফিলিপাইন, ভেনেজুয়েলা ও আইভরি কোস্টের প্রতিযোগীরা। বিচারকদের করা দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরে আত্মবিশ্বাস, স্পষ্টতা ও দৃঢ়তার পরিচয় দিয়ে সবার মন জয় করেন তিনি।

    ফাইনালের কয়েকদিন আগে আয়োজক নাওয়াত ইৎসারাগ্রিসিলের কাছ থেকে ‘ডাম্বহেড’ মন্তব্য শুনে ক্ষুব্ধ হয়েছিলেন ফাতিমা। তখনই তিনি জানিয়ে দেন- ‘আমি কোনো পুতুল নই।’ এমন অন্যায় মন্তব্যের প্রতিবাদ জানিয়ে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি। তার এই দৃঢ় অবস্থান দ্রুত ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। সহ-প্রতিযোগী ও নেটিজেনরা তাকে ‘ভয়হীন নারী’ হিসেবে অভিহিত করে সমর্থন জানান।

    ফাইনালের মঞ্চেও সেই সাহসের ছাপ রাখেন ফাতিমা। নারী অধিকার, আত্মসম্মান ও নেতৃত্ব বিষয়ে তার জোরালো বক্তব্য মুহূর্তেই দর্শকদের মুগ্ধ করে। দাঁড়ানো অভিবাদন আর করতালি প্রমাণ করে দেয়—প্রতিবাদও জয়ের পথ তৈরি করে।

    এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় রানারআপ হয়েছেন মিস থাইল্যান্ড। আর ২৬ বছর বয়সী ফাতিমা বশের মাথায় উঠেছে মিস ইউনিভার্সের ঐতিহাসিক মুকুট। এটি মেক্সিকোর চতুর্থবারের মতো এ খেতাব জয়ের গৌরব।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন