শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • খাতিজা রহমানের নেতৃত্বে নতুন নারী ব্যান্ড ‘রূহ-ই-নূর’

    খাতিজা রহমানের নেতৃত্বে নতুন নারী ব্যান্ড ‘রূহ-ই-নূর’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অস্কারজয়ী সুরকার এ আর রহমান সম্প্রতি একটি নতুন নারী ব্যান্ড ঘোষণা করেছেন। ব্যান্ডটির নাম ‘রূহ-ই-নূর’, যার অর্থ বাংলা ভাষায় ‘আত্মার আলো’। ব্যান্ডটির নেতৃত্বে থাকছেন এ আর রহমানের মেয়ে খাতিজা রহমান। খবরটি প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।

    খাতিজার নিজস্ব সংগীত প্রতিষ্ঠান ‘কে এম মিউজিক’ এর ব্যানারে গঠিত এই ব্যান্ডের প্রকল্পপ্রধান কানিকা উরস। খাতিজা রহমান ছাড়াও ব্যান্ডে রয়েছেন আরও পাঁচ গায়িকা- পূজা তিওয়ারি, সানা আজিজ, শাওনি, আমিনা রফিক ও শিফা রুবি।

    আগামী ২১ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরে তানভির উৎসবে প্রথমবারের মতো মঞ্চে উঠবেন এই ব্যান্ডের নারীরা।

    এই নতুন উদ্যোগ সম্পর্কে এ আর রহমান বলেন, ‘রূহ-ই-নূর’ শুধু একটি ব্যান্ড নয়, এটি এমন এক আলো যা হৃদয়ের সঙ্গে হৃদয়কে যুক্ত করবে। প্রতিটি নারী সদস্য আধুনি সংগীতশিল্পীর আত্মবিশ্বাস বহন করেন। তাদের সম্মিলিত কণ্ঠ একাধারে নির্মল, শক্তিশালী, শিকড়সঞ্জাত এবং ভবিষ্যতমুখী।

    খাতিজা রহমান দীর্ঘদিন ধরে একজন পরিচিত গায়িকা, সুরকার ও সংগীত প্রযোজক এবং এবার এই নারী ব্যান্ডের মাধ্যমে তিনি সংগীতের নতুন আঙ্গিক প্রদর্শন করতে চলেছেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন