সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ব্যাটিংয়ে মনোযোগ দিতেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ছেন নিগার কোস্টগার্ডকে উপকূলে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতির ডমিনেজ স্টিলে আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, পাঁচ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা সেপ্টেম্বরের ১৯ দিনেই ১৮৮ কোটি ডলারের কাছাকাছি রেমিট্যান্স সূচকের বড় উত্থান, ডিএসইতে এক মাসের সর্বোচ্চ লেনদেন বাদ পড়া শিশুদের খুঁজে হাম-রুবেলার টিকা দেবে সরকার বড় রান তাড়ায় ব্যাটিং ধসকে স্বাভাবিক বলছেন জ্যোতি হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মৃতের সংখ্যা ১ হাজার ৫৭ মোদির জন্মদিনের অনুষ্ঠানে না যাওয়ায় শিক্ষার্থীদের জরিমানার নোটিশ
  • মৃত্যুর পরও চলতে থাকে এই ৩ আমলের সওয়াব

    মৃত্যুর পরও চলতে থাকে এই ৩ আমলের সওয়াব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    একটি অনিবার্য সত্য মৃত্যু , যা থেকে কোনো মানুষই মুক্ত থাকতে পারে না। ধনী হোক বা গরিব, পার্থক্য যাই থাকুক না কেন, প্রতিটি জীবকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে।

    আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন—
    “প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তোমরা নিজ নিজ কাজের প্রতিফল সম্পূর্ণভাবেই কিয়ামতের দিন পাবে।” (সুরা আলে ইমরান : ১৮৫, সুরা আনকাবুত : ৫৭)

    অন্য আয়াতে বলা হয়েছে—
    “অতঃপর নির্ধারিত সময়ে যখন তাদের মৃত্যু এসে যাবে, তখন এক মুহূর্তও বিলম্বিত কিংবা ত্বরান্বিত করতে পারবে না।” (সুরা নাহল : ৬১)

    পবিত্র হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, মৃত্যুর পর মানুষের সামনে তার চিরস্থায়ী আবাসস্থল দেখানো হবে। যদি সে জান্নাতের বাসিন্দা হয়, তবে জান্নাতের স্থান দেখানো হবে, আর যদি জাহান্নামের হয়, তবে জাহান্নামের বাসস্থান দেখানো হবে। তারপর বলা হবে, “এই তোমার স্থান, কিয়ামতের দিন আল্লাহ তায়ালা তোমাকে এখানেই পুনরুত্থিত করবেন।” (তিরমিজি : ১০৭২)

    মৃত্যুর পর সাধারণত মানুষের সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। তবে নবী করিম (সা.) জানিয়েছেন—তিনটি বিশেষ আমল এমন আছে, যার সওয়াব মৃত্যুর পরও অব্যাহতভাবে পৌঁছায়।

    রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
    “যখন মানুষ মারা যায়, তখন তিন প্রকার আমল ব্যতীত তার সব আমল বন্ধ হয়ে যায়।” (মুসলিম : ৪০৭৭)

    এই তিনটি চিরসঞ্চালিত আমল হলো—

    সদকায়ে জারিয়া:
    এমন দান, যার সুফল দীর্ঘস্থায়ী হয়—যেমন মসজিদ নির্মাণ, রাস্তা তৈরি, পানি সরবরাহ, গাছ লাগানো ইত্যাদি। মৃত্যুর পরও এ দানের সওয়াব অব্যাহত থাকে।

    উপকারী ইলম:
    যে জ্ঞান মানুষকে উপকারে আসে। কোনো বই, লেখা বা শিক্ষা যার মাধ্যমে মানুষ উপকৃত হয়, তার প্রতিটি উপকারে লেখকের আমলনামায় সওয়াব যুক্ত হতে থাকে।

    নেক সন্তান:
    যে সন্তান তার বাবা-মায়ের মৃত্যুর পরও তাদের জন্য দোয়া করে। এই দোয়ার বরকত ও সওয়াব ক্রমাগতভাবে মৃত ব্যক্তির আমলনামায় যুক্ত হতে থাকে।

    ইসলামী আলেমদের মতে, মৃত্যুর আগে এই তিনটি বিষয়ে গুরুত্ব দেওয়া বুদ্ধিমানের কাজ। কারণ এগুলোই এমন সম্পদ, যার সুফল কবরেও পৌঁছে যায়।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ