শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ৭৫ কোটি বই বিক্রি করেও আজ বিস্মৃত বারবারা কার্টল্যান্ড পুলিশের পাঁচ কর্মকর্তাকে বদলি হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ১৯ দুর্গাপূজায় ইলিশ রপ্তানি ফের চালুর অনুরোধ ভারতের আমদানিকারকদের শাহবাগে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি কওমি ছাত্র ঐক্য পরিষদের কারিগরি ত্রুটির আড়ালে নাশকতা বা ষড়যন্ত্র আছে কি না খতিয়ে দেখতে হবে: রিজভী বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে আসছে সামঞ্জস্য: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাজশাহীতে শতাধিক বাতব্যথা রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ
  • স্কয়ার ফার্মার বিরুদ্ধে প্রেস কনফারেন্স শনিবার

    স্কয়ার ফার্মার বিরুদ্ধে প্রেস কনফারেন্স শনিবার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর বিরুদ্ধে ডোজ প্রতারণা ও অবৈধ রি-প্যাকিংয়ের অভিযোগ এনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী শনিবার (১৫ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে।

    সংবাদ সম্মেলনের আয়োজক অর্গানিক চিকেন পোল্ট্রি ফার্ম। যা দেশের একমাত্র জিরো এন্টিবায়োটিক ও ফ্রি রেঞ্জ ব্রয়লার ও কালার বার্ড খামার হিসেবে পরিচিত।

    লিখিত বক্তব্যে তিনি জানান, তার খামারে চার বছর ধরে সুইজারল্যান্ডভিত্তিক কোম্পানি লাইফ সার্কেল নিউট্রিশন-এর তৈরি হার্বাল কক্সিডিউস্ট্যাট “হার্ব-অল-কক্স” ব্যবহার করা হচ্ছে, যা বাংলাদেশে আমদানি ও বাজারজাত করে স্কয়ার ফার্মাসিউটিক্যালস।

    অভিযোগে বলা হয়েছে, স্কয়ার ফার্মা অবৈধভাবে উক্ত উপাদানের ডোজ কমিয়ে (আন্ডার ডোজ) ও রি-প্যাকিং করে বাজারজাত করেছে, যার ফলে খামার কর্তৃপক্ষ বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে।

    তিনি জানান, সংবাদ সম্মেলনে স্কয়ারের প্রতারণার প্রমাণ, আর্থিক ক্ষতির বিশদ বিবরণ এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হবে। সংবাদ সম্মেলনে সাংবাদিক, ফটো সাংবাদিক ও ক্যামেরাম্যানদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ