শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ৭৫ কোটি বই বিক্রি করেও আজ বিস্মৃত বারবারা কার্টল্যান্ড পুলিশের পাঁচ কর্মকর্তাকে বদলি হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ১৯ দুর্গাপূজায় ইলিশ রপ্তানি ফের চালুর অনুরোধ ভারতের আমদানিকারকদের শাহবাগে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি কওমি ছাত্র ঐক্য পরিষদের কারিগরি ত্রুটির আড়ালে নাশকতা বা ষড়যন্ত্র আছে কি না খতিয়ে দেখতে হবে: রিজভী বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে আসছে সামঞ্জস্য: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাজশাহীতে শতাধিক বাতব্যথা রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ
  • উত্তরায় প্রাইভেট হসপিটাল মালিকদের ঐক্য: গঠিত হলো নতুন সংগঠন

    উত্তরায় প্রাইভেট হসপিটাল মালিকদের ঐক্য: গঠিত হলো নতুন সংগঠন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    উত্তরা প্রাইভেট হসপিটাল ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে উত্তরার একটি রেস্টুরেন্টে। ৭ নভেম্বর রোজ শুক্রবার বিকেল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ল্যাব ওয়ান হসপিটালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডাঃ সালাউদ্দিন শাহ।

    সভায় উত্তরার বিভিন্ন প্রাইভেট হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও প্রতিনিধিরা উপস্থিত থেকে হাসপাতাল সেবার মানোন্নয়ন, বিদ্যমান সমস্যা, চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

    আলোচনার এক পর্যায়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, সকল হাসপাতাল মালিকদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ কার্যকর কমিটি গঠন করা হবে, যা ভবিষ্যতে স্বাস্থ্যসেবা খাতে উন্নয়ন ও ঐক্যবদ্ধ উদ্যোগে কাজ করবে।

    সভায় উপস্থিত ছিলেন ক্রিসেন্ট হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আরিফুর রহমান, লুবানা জেনারেল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক শাহ মোঃ জহিরুল ইসলাম, হাইকেয়ার হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এন এ খান ইমরান, ঢাকা স্পেশালাইজড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক এস এম জাহাঙ্গীর হোসেন, উত্তরা জেনারেল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমান, ইউএসবি হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোবারক, গ্রিনল্যান্ড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক কাজী মেজর (অবঃ) সুরাইয়া বেগম, ক্রিসেন্ট হসপিটালের ডাইরেক্টর জাহিদুল হক মিতু, আরএমসি হসপিটালের ফাইন্যান্স ডিরেক্টর নির্মল পাল, লেক ভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক সুমন পাটওয়ারী, রেডিকেল হসপিটালের ডিরেক্টর অপারেশন মোঃ মশিউর রহমান, ডিরেক্টর মোঃ আকতার হোসেন, ঢাকা স্পেশালাইজড হসপিটালের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন, ডাইরেক্টর ফজলুর রহমান, মিমি হসপিটালের এডমিন ম্যানেজার মোঃ মহিন এবং ওমেগা হসপিটালের ম্যানেজার সাইমুন আলম প্রমুখ।

    সভায় উপস্থিত সবাই স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ