শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • মা হওয়ার আগে ভিকির নতুন দায়িত্বে জীবনে পরিবর্তন

    মা হওয়ার আগে ভিকির নতুন দায়িত্বে জীবনে পরিবর্তন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউড তারকা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ এখন তাদের প্রথম সন্তানের আগমনের অপেক্ষায় রয়েছেন। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এই নভেম্বরেই দম্পতির ঘরে নতুন অতিথি আসতে পারে। একই সঙ্গে ভিকি কৌশল নতুন সিনেমার জন্যও প্রস্তুতি নিচ্ছেন এবং তার জীবনযাত্রায় আসছে বড় পরিবর্তন।

    সম্প্রতি জানা গেছে, সম্পূর্ণভাবে মদ ও মাংস ত্যাগ করেছেন। তবে বিষয়টি সন্তানের আগমনের সঙ্গে সম্পর্কিত নয়। মূলত অমর কৌশিক পরিচালিত নতুন ছবি ‘মহাভারত’-এ ভিকি অভিনয় করছেন পরশুরামের চরিত্রে। চরিত্রটির জন্য শারীরিক ও মানসিকভাবে নিজেকে প্রস্তুত করছেন অভিনেতা।

    পরিচালক অমর কৌশিক জানিয়েছেন, চরিত্রের জন্য প্রয়োজনীয় শৃঙ্খলা ও পরিবর্তনের অংশ হিসেবেই ভিকি নিরামিষাশী হয়েছেন। এমনকি পরিচালক নিজেও ছবির জন্য নিজের জীবনযাত্রায় কিছু বদল এনেছেন।

    এর আগেও বলিউড তারকা রণবীর কাপুর ‘রামায়ণ’-এ রামের চরিত্রে অভিনয়ের আগে খাদ্যাভ্যাসে পরিবর্তন এনেছিলেন। এবার সেই ধারাতেই হাঁটলেন ভিকি কৌশল।


    দৈএনকে/ জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ