শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ৭৫ কোটি বই বিক্রি করেও আজ বিস্মৃত বারবারা কার্টল্যান্ড পুলিশের পাঁচ কর্মকর্তাকে বদলি হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ১৯ দুর্গাপূজায় ইলিশ রপ্তানি ফের চালুর অনুরোধ ভারতের আমদানিকারকদের শাহবাগে পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি কওমি ছাত্র ঐক্য পরিষদের কারিগরি ত্রুটির আড়ালে নাশকতা বা ষড়যন্ত্র আছে কি না খতিয়ে দেখতে হবে: রিজভী বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে আসছে সামঞ্জস্য: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাজশাহীতে শতাধিক বাতব্যথা রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ
  • উত্তরায় রাজনীতির হাওয়া বদল, ঢাকা-১৮ এ স্নিগ্ধ কি চমক?

    উত্তরায় রাজনীতির হাওয়া বদল, ঢাকা-১৮ এ স্নিগ্ধ কি চমক?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা-১৮ আসনের রাজনীতি হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠেছে। উত্তরা, উত্তরখান, দক্ষিণখান ও তুরাগজুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু একটিই প্রশ্ন— জুলাই অভ্যুত্থানের শহিদ মীর মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ কি হচ্ছেন বিএনপির ধানের শীষের প্রার্থী?

    গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) থেকে দলীয় নেতাকর্মীদের মধ্যে এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ ধারণা করছেন, বিএনপি আসন্ন নির্বাচনে স্নিগ্ধকে মনোনয়ন দিতে পারে। আবার অনেকে মনে করছেন, দলের মধ্যে মনোনয়ন প্রত্যাশী আরও কয়েকজন শক্তিশালী প্রার্থী আছেন, যাদের মধ্য থেকে কাউকে চূড়ান্তভাবে বেছে নেবে দলীয় হাইকমান্ড।

    এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাদের নিজেদের স্ট্যাটাসের মাধ্যমে প্রার্থিতা নিয়ে মত দিচ্ছেন। কেউ কেউ লিখেছেন, “ত্যাগী নেতাদের মধ্যে থেকেই এবার নমিনেশন দেওয়া হোক।”

    ঢাকা-১৮ আসনের অলিগলি, চা স্টল, রাজনৈতিক আড্ডা—সব জায়গাতেই এখন আলোচনা “ধানের শীষের” ভাগ্য কার হাতে যাচ্ছে তা নিয়ে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মীর স্নিগ্ধের রাজনীতিতে আগমন বিএনপির এই আসনের সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ