মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • অপু বিশ্বাসের লন্ডন ব্রিজের বিশেষ মুহূর্ত

    অপু বিশ্বাসের লন্ডন ব্রিজের বিশেষ মুহূর্ত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস সামাজিক যোগাযোগমাধ্যমে সবসময় সক্রিয় থাকেন। ভক্তদের সঙ্গে শেয়ার করেন তার ঘুরে বেড়ানোর মুহূর্তগুলো। এবার তাকে দেখা গেছে লন্ডন ব্রিজের সামনে বসে কয়েকটি মুহূর্ত উপভোগ করতে।

    নতুন লুকে এবার অবকাশ যাপনে লন্ডনে গিয়ে একগুচ্ছ ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। ছবিতে তাকে দেখা গেছে বিখ্যাত লন্ডন টাওয়ার ব্রিজের পাশে ক্যামেরাবন্দী হতে।

    শেয়ার করা ছবিতে অপু বিশ্বাসকে দেখা যায় বেশ ফুরফুরে মেজাজে। পরনে ছিল সাদা কোর্ট, চোখে মানানসই রোদ চশমা এবং খোলা চুল। তার মিষ্টি হাসি মন কেড়েছে নেটিজেনদের।
     
    ছবিগুলো নিজের ফেসবুকে শেয়ার করে অপু বিশ্বাস একটি চমকপ্রদ ক্যাপশনও জুড়ে দিয়েছেন। তিনি লিখেছেন, ‘লন্ডন ব্রিজও যেন আমার ছবিগুলোর প্রেমে পড়ছে।’
     
    এদিকে কমেন্ট বক্সে নেটিজেনরা অপু বিশ্বাসের রূপের প্রশংসা করেছেন। একজন নেটিজেন কমেন্ট বক্সে লিখেছেন, ‘মাশা-আল্লাহ অনেক সুন্দর লাগছে তোমাকে আপু।’


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ