শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • গ্রেপ্তারের দাবি চললেও গান গেয়ে ভাইরাল ডন

    গ্রেপ্তারের দাবি চললেও গান গেয়ে ভাইরাল ডন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনার কেন্দ্রে ঢাকাই সিনেমার খলনায়ক আশরাফুল হক ডন। সালমান শাহ হত্যা মামলার আসামি এই অভিনেতাকে ঘিরে চলছে গ্রেপ্তারের দাবি, একই সঙ্গে ভাইরাল হয়েছে তার গাওয়া আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান ‘এখন অনেক রাত’। গানের জন্য প্রশংসা পেয়েছেন তিনি, তবে সমালোচনার ঝড়ও তুলেছে।

    শোনা যাচ্ছে, দ্রুতই আসামিদের গ্রেপ্তারের পদক্ষেপ নেওয়া হতে পারে। ইমিগ্রেশন পুলিশকেও ইতোমধ্যে তাদের বিষয়ে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

    এই প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে গুঞ্জন, ডন নাকি দেশ ছেড়ে পালিয়েছেন! তবে সেই গুজব উড়িয়ে দিয়েছেন তিনি নিজেই। ফেসবুকে একটি স্ট্যাটাসে ডন জানিয়েছেন, পালানোর প্রশ্নই আসে না, প্রয়োজনে তিনি আইনের কাছে আত্মসমর্পণ করবেন।

    তবে তার এই আত্মসমর্পণের ঘোষণার চেয়েও বেশি আলোচনায় এসেছে একটি গান। সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে ডনের গাওয়া আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান ‘এখন অনেক রাত’। একটি ভিডিওতে দেখা যায়, ঘরোয়া পরিবেশে মাইক্রোফোন হাতে গানটি গাইছেন তিনি। মুহূর্তেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

    মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে গানটি কয়েক লাখ ভিউ ছাড়িয়ে যায়। অনেকেই মন্তব্য করেছেন, ‘খলনায়ক হয়েও কণ্ঠে দারুণ মাধুর্য।’ আবার কেউ লিখেছেন, ‘গানটা শুনে পুরোনো দিন মনে পড়ে গেল।’

    তবে প্রশংসার পাশাপাশি এসেছে তীব্র সমালোচনাও। মন্তব্যের ঘরে অনেকে তাকে সরাসরি ‘সালমান শাহের খুনি’ আখ্যা দিয়ে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। কেউ কেউ লিখেছেন, ‘গান গাইছেন ভালো, তবে এবার কারাগারে বসে গাওয়ার প্রস্তুতি নিন।’

    এদিকে সূত্র জানিয়েছে, সালমান শাহ হত্যা মামলার তদন্তে নতুন মোড় এসেছে। মামলার ১১ আসামির মধ্যে ডনও রয়েছেন। তদন্ত সংস্থার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘সালমান শাহর মৃত্যুর ঘটনায় নতুন কিছু তথ্য মিলেছে। সেসব যাচাই-বাছাই করা হচ্ছে।’

    উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ ডিসেম্বর রহস্যজনকভাবে মারা যান ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহ। আত্মহত্যা না হত্যা এই প্রশ্নে প্রায় তিন দশক পেরিয়ে গেলেও উত্তর আজও মেলেনি।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন