মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • গুইমারার রামসু বাজারে ক্ষতিগ্রস্ত পরিবার ও তরুণদের পাশে সেনাবাহিনী রুশ নির্বাচনে বড় ব্যবধানে পুতিনের দল সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চাকরি থেকে পলায়নের অভিযোগে সাবেক এসপিসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত ডলার লেনদেনে ওবিইউকে বাড়তি ক্ষমতা দিল বাংলাদেশ ব্যাংক হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ মৃত্যু, শনাক্ত ১ হাজার ৩০৫ ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি: বিলুপ্তির নির্দেশ কেন নয়, হাইকোর্টের রুল ডিগ্রি নয়, দক্ষতাই বদলে দিতে পারে তরুণের ভবিষ্যৎ টেকসই উন্নয়নে সমুদ্রসম্পদ কাজে লাগানোর আহ্বান শিক্ষামন্ত্রীর নতুন অস্ত্র নিয়ে বিশ্বকে চমকে দেওয়ার হুঁশিয়ারি ইরানের
  • ইন্দোনেশিয়ায় মুসল্লিদের স্বাধীন ওমরাহ করার সুযোগ

    ইন্দোনেশিয়ায় মুসল্লিদের স্বাধীন ওমরাহ করার সুযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইন্দোনেশিয়া সরকার আনুষ্ঠানিকভাবে মুসলমানদের স্বাধীনভাবে ওমরাহ পালনের অনুমতি দিয়েছে। নতুন আইনের মাধ্যমে দেশটির মুসল্লিদের জন্য দুইটি সমান্তরাল ব্যবস্থা চালু করা হয়েছে—একটি অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে এবং অন্যটি স্ব-ব্যবস্থাপনায় সম্পূর্ণ স্বাধীনভাবে।

    ইন্দোনেশিয়ার হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মুখপাত্র ইছসান মার্শা জানিয়েছেন, অনুমোদিত এজেন্সি ব্যবহার করলে সরকার নির্ধারিত তত্ত্বাবধানে ভিসা, ফ্লাইট, আবাসন, যাতায়াত এবং ধর্মীয় নির্দেশনা সব একত্রে দেওয়া হয়। অন্যদিকে স্বাধীনভাবে ওমরাহ পালনকারীদের সব ব্যবস্থা নিজ দায়িত্বে করতে হবে।

    মার্শা বলেন, স্বাধীন ব্যবস্থাপনায় খরচ তুলনামূলকভাবে কম এবং যাত্রীরা নিজের পছন্দ অনুযায়ী সেবা বেছে নিতে পারবেন। এজন্য সরাসরি সেবা প্রদানকারীর সঙ্গে চুক্তি করতে হবে।

    ডেপুটি মন্ত্রী দাহনিল আনজার সিমানজুনতাক জানান, এই নীতি সৌদি আরবের হালনাগাদ ওমরাহ বিধিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে। নতুন আইনটি মুসল্লিদের জন্য আইনি সুরক্ষা নিশ্চিত করবে, যারা আগে থেকেই ব্যক্তিগত উদ্যোগে ওমরাহ পালন করতেন।

    আইনটির ১৪ নম্বর ধারার ৮৬ অনুচ্ছেদে তিন ধরনের ওমরাহ ব্যবস্থার কথা উল্লেখ আছে-১. অনুমোদিত এজেন্সির মাধ্যমে, ২. স্বাধীনভাবে ব্যক্তিগত ব্যবস্থাপনায়, ৩. মন্ত্রণালয়-পরিচালিত বিশেষ ব্যবস্থা।

    ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। নতুন নীতির মাধ্যমে দেশের মুসল্লিদের জন্য আরও স্বাধীনতা ও স্বচ্ছতা নিশ্চিত হবে বলে আশা করছে ধর্ম মন্ত্রণালয়।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ