শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • তটিনী: এখন সিনেমা নিয়ে ভাবছি না

    তটিনী: এখন সিনেমা নিয়ে ভাবছি না
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তিনি সুহাসিনী নামেই সবার কাছে পরিচিত। তার মিষ্টি হাসি দেখে তরুণ-তরুণীরা প্রশংসা করতে ভোলেন না। তবে তিনি কেবল হাসি দিয়েই নয়, অভিনয় দক্ষতা দিয়েও দর্শকের প্রিয় হয়ে উঠেছেন—তিনি তানজিম সাইয়ারা তটিনী। সাম্প্রতিক ব্যস্ততা ও কাজ নিয়ে তার সঙ্গে কথা বলেছে বিনোদন।

    ব্যস্ততা কেমন যাচ্ছে?

    তটিনী বলেন, “ভালোই। খুব বেশি কাজ করছি না। এখন নিয়মিত কাজও হচ্ছে না। তবে যেগুলো ভালো লাগছে, সেগুলোই বেছে বেছে করার চেষ্টা করছি।”

    বারবার একই রকম কাজ করতে করতে টায়ার্ড। সে জন্য এখন চেষ্টা করছি ভালো ভালো পরিচালকদের সঙ্গে কাজ করার।
    এর মধ্যে কী কী কাজ করা হয়েছে?

    তিনটি নাটকের কাজ করেছি। শিহাব শাহীন ভাইয়ার পরিচালনায় একটা, ক্যাপিটাল ড্রামার জন্য।

    এ ছাড়া অপূর্ব ভাইয়ার সঙ্গে একটা, আরেকটা তৌসিফ ভাইয়ার সঙ্গে ‘বুলবুলি’ নাটকের সিক্যুয়াল। 

    শিহাব শাহীনের পরিচালনায় ওয়েব ফিল্মে অভিনয়ের কথা শোনা যাচ্ছে...

    এটা নিয়ে কিছুই বলতে পারব না। আর শিহাব ভাইয়ার মতো পরিচালকের নির্দেশনায় কাজ করতে পারাটা আমার জন্য অনেক বড় স্কুলিং। উনার সঙ্গে একটা কাজ করেছি, অনেক কিছু শিখতে পেরেছি।

    তাহলে নাটকের পাশাপাশি ওটিটিতেও ব্যস্ত হচ্ছেন? 

    আমি শুধু চেষ্টা করছি ভালো প্রজেক্টগুলোর সঙ্গে যুক্ত থাকার।

    সামনেও হয়তো ভালো গল্প পেলে কাজ করা হবে। এর মধ্যে নাটকই করা হবে। জাকারিয়া সৌখিন ভাইয়ার পরিচালনায় একটি নাটকের কাজ করা হবে। এরপর তানিম রহমান অংশু ভাইয়ার সঙ্গেও একটা কাজ হবে। তবে এটা অস্ট্রেলিয়াতে শুটিং করার পরিকল্পনা রয়েছে। দুটি নাটকেই আমার সঙ্গে অপূর্ব ভাইয়া থাকবেন।

    অস্ট্রেলিয়া কবে যাওয়া হচ্ছে তাহলে?

    খুব সম্ভবত অক্টোবরে। এটা ছাড়াও আরো দুটি নাটকের প্যাচওয়ার্ক শুটিং করব সেখানে। এরপর দেশে ফিরে আসব।

    ছোট পর্দা থেকে এখন অনেকেই বড় পর্দায় ব্যস্ত হচ্ছেন। দর্শক আপনাকে কবে বড় পর্দায় দেখবে?

    সিনেমা অনেক বড় মাধ্যম, অনেক বড় দায়িত্ব। এর জন্য সঠিক প্রস্তুতির প্রয়োজন আছে। নাটকে আমার একটা আলাদা দর্শক তৈরি হয়েছে, যারা আমাকে ভালোবাসা দিয়েছেন। তাদের জন্য আরো কয়েকটা বছর কাজ করতে চাই। শুধু করার জন্য সিনেমা করতে চাই না, মিনিংফুল কিছু যদি পাই তখনই হয়তো করব এবং সেটা কতটুকু যত্ন নিয়ে করা হবে বা করতে পারব সে রকম কিছু বিষয়ও রয়েছে। তাই সিনেমা নিয়ে এখন কোনো চিন্তা করছি না।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন