মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • গুইমারার রামসু বাজারে ক্ষতিগ্রস্ত পরিবার ও তরুণদের পাশে সেনাবাহিনী রুশ নির্বাচনে বড় ব্যবধানে পুতিনের দল সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চাকরি থেকে পলায়নের অভিযোগে সাবেক এসপিসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত ডলার লেনদেনে ওবিইউকে বাড়তি ক্ষমতা দিল বাংলাদেশ ব্যাংক হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ মৃত্যু, শনাক্ত ১ হাজার ৩০৫ ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি: বিলুপ্তির নির্দেশ কেন নয়, হাইকোর্টের রুল ডিগ্রি নয়, দক্ষতাই বদলে দিতে পারে তরুণের ভবিষ্যৎ টেকসই উন্নয়নে সমুদ্রসম্পদ কাজে লাগানোর আহ্বান শিক্ষামন্ত্রীর নতুন অস্ত্র নিয়ে বিশ্বকে চমকে দেওয়ার হুঁশিয়ারি ইরানের
  •  দরুদ ও ইস্তেগফার পড়ার কার্যকর কৌশল

     দরুদ ও ইস্তেগফার পড়ার কার্যকর কৌশল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দরুদ ও ইস্তেগফার পড়ার ফজিলত সম্পর্কে আমাদের সবারই ধারণা রয়েছে। এগুলো আমাদের আধ্যাত্মিক উন্নতি ও আল্লাহর নৈকট্য বৃদ্ধি করে। আজ আমরা কিছু সহজ ও কার্যকরী টিপস আলোচনা করব, যা ব্যস্ত জীবনের মধ্যেও নিয়মিতভাবে আমল করা সম্ভব।

    মূল টিপস

    দৈনিক লক্ষ্য নির্ধারণ করুন
    প্রতিদিন কমপক্ষে ১০০০+ দরুদ ও ১০০০+ ইস্তেগফার পড়ার লক্ষ্য স্থির করুন। এরপর পরিকল্পনা করুন কিভাবে এটি বাস্তবায়ন করা সম্ভব।

    চলাফেরার সময় জিকির করুন

    বাস, ট্রেন বা প্লেনে চলাফেরার সময় জিকির চালিয়ে যেতে পারেন (শুধু টয়লেট ছাড়া)।

    গণনার জন্য হাত ব্যবহার করুন। দুই হাতের আঙ্গুল দিয়ে ৪০ বার বা তাসবিহ দিয়ে ৫০ বার গণনা করা যায়।

    একাগ্রচিত্তে পড়লে ২–৩ মিনিটে ১০০ বার দরুদ বা ইস্তেগফার সম্ভব।

    রান্নাবান্না বা ব্যস্ত কাজে জিকির

    হাত দিয়ে গণনা করতে না পারলে সময় ব্যবহার করুন।

    ১০০ বার দরুদ বা ইস্তেগফার কত মিনিটে হয় তা মাপুন, তারপর কাজ করতে করতে লক্ষ্য পূরণ করুন।

    নামাজের আগে ও পরে লক্ষ্য রাখুন

    পাঁচ ওয়াক্ত নামাজের আগে ও পরে মিনিমাম ১০০ করে দরুদ ও ইস্তেগফার পড়ুন।

    যদি নামাজের আগে সম্ভব না হয়, নামাজের পরে বাকিটা পূর্ণ করুন।

    ফজর ও মাগরিবের অতিরিক্ত সময়

    ফজরের নামাজের পর ১৫ মিনিট সময় নিয়ে দরুদ শেষ করুন।

    মাগরিবের নামাজের পর ১৫ মিনিট সময় নিয়ে ইস্তেগফার শেষ করুন।

    অন্যদের আমলে উদ্বুদ্ধ করুন

    নিজে আমল করুন এবং ৫–৭ জনকে উৎসাহিত করুন।

    তাদের আমল করলে আপনি তাদের সওয়াবও পাবেন, কিন্তু তাদের কমতি হবে না।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ