শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • অভিনব কাশ্যপ আমিরকে বললেন ‘ধূর্ত শেয়াল, এক নম্বরের চোর’

    অভিনব কাশ্যপ আমিরকে বললেন ‘ধূর্ত শেয়াল, এক নম্বরের চোর’
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডের পরিচালক অভিনব কাশ্যপ একের পর এক তিন খানকে নিয়ে তীব্র সমালোচনা করেছেন। এর আগে তিনি সালমান খান ও শাহরুখ খানের বিরুদ্ধে মন্তব্য করেছেন, এবার সমালোচনার নজরবিন্দুতে পড়েছেন আমির খান। কাশ্যপ তার বক্তব্যে বলিউডের মানসম্মত সিনেমা নির্মাণ ও অভিনয়শৈলীর বিভিন্ন দিক তুলে ধরেছেন এবং এই প্রসঙ্গে তিন খানকে কঠোরভাবে প্রশ্নবিদ্ধ করেছেন।

    প্রায় তিন দশকের ক্যারিয়ারে ‘লাগান’, ‘থ্রি ইডিয়টস’, ‘দঙ্গল’সহ অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন আমির। অভিনয়ের পাশাপাশি প্রযোজক ও পরিচালক হিসেবেও প্রশংসা পেয়েছেন তিনি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘দাবাং’খ্যাত পরিচালক অভিনব কাশ্যপ তাকে কড়া ভাষায় সমালোচনা করেছেন।

    অভিনবের দাবি, আমির নাকি বলিউডের সবচেয়ে ধূর্ত শেয়াল এবং এক নম্বরের চোর। তার ভাষায়, ‘আমির সলমানের চেয়েও বেশি চালাক ও ম্যানিপুলেটিভ। পরিচালকদের ওপর প্রভাব খাটানোর সংস্কৃতি আমিরই শুরু করেছেন।’

    পরিচালক আরও জানান, ‘আমিরের সঙ্গে ২–৩টি বিজ্ঞাপনে কাজ করেছি। ভীষণ খুঁতখুঁতে ও বিরক্তিকর। সবকিছুতে হস্তক্ষেপ করেন, পরিচালনা থেকে সম্পাদনা পর্যন্ত।’ এমনকি তার অভিযোগ, প্রভাবশালী মানুষদের প্রলুব্ধ করে তাদের দুর্বলতা খোঁজেন আমির।

    এর আগেও সালমান ও শাহরুখের বিরুদ্ধে কড়া মন্তব্য করেছিলেন অভিনব কাশ্যপ। এবার আমির খানকে নিয়েও তার একই কটাক্ষ। তবে কেন এই সমালোচনা, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি পরিচালক।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন