সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০ শতাংশ বেশি শিশু দেশে ফিরেই হামলাকরীদের উদ্দেশ্যে যা বললেন বাঁধন আমদানি কমিয়ে দেশীয় কৃষি উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ৩৬ ঘণ্টা পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ষষ্ঠ, বাতাস ‘অস্বাস্থ্যকর’ রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ
  • শিক্ষক আন্দোলনের পর ৩ গ্রেডে বাড়ছে ভাতার হার

    শিক্ষক আন্দোলনের পর ৩ গ্রেডে বাড়ছে ভাতার হার
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা দীর্ঘদিন ধরেই বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলন করে আসছেন। গত আগস্টে ঢাকায় আয়োজিত মহাসমাবেশে তারা মূল বেতনের ওপর শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা নির্ধারণের দাবি জানান। তবে অর্থ মন্ত্রণালয় থেকে মাত্র ৫০০ টাকা ভাতা বাড়ানোর ঘোষণায় অসন্তুষ্ট শিক্ষকরা আবারও আন্দোলনে নামেন। তারা ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা, বেতন কাঠামো পুনর্নির্ধারণসহ তিন দফা দাবিতে ১২ অক্টোবর থেকে লাগাতার কর্মসূচি পালন করছেন।

    টানা আটদিন আন্দোলনের পর রোববার (১৯ অক্টোবর) সকালে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) নির্ধারণ করে অর্থ মন্ত্রণালয়। সরকার বলছে, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ আদেশ নভেম্বর মাস থেকে কার্যকর হবে।

    এদিকে, বাড়ি ভাড়া ভাতা ন্যুনতম ২ হাজার টাকা বিবেচনায় গ্রেড অনুযায়ী সবচেয়ে বেশি ২৪ দশমিক ৪ শতাংশ বাড়ি ভাড়া ভাতা পাবেন ২০ গ্রেডের শিক্ষক-কর্মচারীরা। এরপর যথাক্রমে ১৯ গ্রেডের শিক্ষকরা ২৩ দশমিক ৫ শতাংশ এবং ১৮ গ্রেডের শিক্ষকরা ২২ দশমিক ৭ শতাংশ পাবেন।

     এ ছাড়া ১৭ গ্রেডের ২২ দশমিক ২ শতাংশ, ১৬ গ্রেডের ২১ দশমিক ৫ শতাংশ, ১৫ গ্রেডের ২০ দশমিক ৬ শতাংশ, ১৪ গ্রেডের ১৯ দশমিক ৬ শতাংশ, ১৩ গ্রেডের ১৮ দশমিক ২ শতাংশ, ১২ গ্রেডের ১৭ দশমিক ৭ শতাংশ, ১১ গ্রেডের ১৬ শতাংশ, ১০ গ্রেডের ১২ দশমিক ৫ শতাংশ, ৯ গ্রেডের ৯ দশমিক ১ শতাংশ, ৮ গ্রেডের ৮ দশমিক ৭ শতাংশ, ৭ গ্রেডের ৬ দশমিক ৯ শতাংশ, ৬ গ্রেডের ৫ দশমিক ৬ শতাংশ এবং ৫ ও ৪ গ্রেডের শিক্ষক-কর্মচারীরা পাবেন ৫ শতাংশ।

    শিক্ষকদের এ বাড়ি ভাড়া প্রদানে কিছু শর্ত যুক্ত করেছে সরকার। সেগুলো হলো-

     ১. বাড়ি ভাড়া ভাতা পরবর্তী জাতীয় বেতনস্কেল অনুসারে সমন্বয় করতে হবে।

    ২. বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা- ২০২১, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)’ এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা, কৃষি ডিপ্লোমা ও মৎস ডিপ্লোমা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)’ এবং সরকার কর্তৃক সময়ে সময়ে জারিকৃত এ সংক্রান্ত প্রজ্ঞাপন/আদেশ/পরিপত্র/নীতিমালা অনুসরণপূর্বক নিয়োগের শর্তাদি পালন করতে হবে।

    ৩. বর্ণিত ভাতাদি বৃদ্ধির ক্ষেত্রে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক/কর্মচারীগণ কোন বকেয়া প্রাপ্য হবেন না।

    ৪. ভাতা প্রদানের ক্ষেত্রে সকল আর্থিক বিধি-বিধান অবশ্যই পালন করতে হবে। 

     ৫. এ ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোন অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ উক্ত অনিয়মের জন্য দায়ী থাকবেন।

    ৬. প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জি.ও জারি করে জি.ও-এর ৪ (চার) কপি অর্থ বিভাগে পৃষ্ঠাংকনের জন্য প্রেরণ করতে হবে।

    উল্লেখ্য, পাঁচ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়ি ভাড়া ভাতা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন