সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭ সাতকানিয়ায় বাসের ধাক্কায় আহত স্কুলছাত্রীর মৃত্যু চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর খিলক্ষেতে ২০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার পোল্যান্ড সীমান্তের কাছে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসনস হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০ শতাংশ বেশি শিশু দেশে ফিরেই হামলাকরীদের উদ্দেশ্যে যা বললেন বাঁধন আমদানি কমিয়ে দেশীয় কৃষি উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ৩৬ ঘণ্টা পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ষষ্ঠ, বাতাস ‘অস্বাস্থ্যকর’
  • দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ষষ্ঠ, বাতাস ‘অস্বাস্থ্যকর’

    দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ষষ্ঠ, বাতাস ‘অস্বাস্থ্যকর’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বের দূষিত প্রধান শহরগুলোর তালিকায় আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এ সময় ঢাকার বাতাসের মান (AQI) ছিল ১৩৯, যা সংবেদনশীল মানুষের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

    আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সকাল ৯টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ১৩৯ রেকর্ড করা হয়। ঢাকার বাতাসে প্রধান দূষণকারী উপাদান হিসেবে শনাক্ত হয়েছে PM2.5, যার ঘনত্ব ছিল প্রতি ঘনমিটারে ৫১ মাইক্রোগ্রাম।

    আইকিউএয়ারের তালিকায় ১৭২ AQI নিয়ে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। এরপর ১৬৫ নিয়ে কুয়ালালামপুর, ১৬২ নিয়ে ভিয়েতনামের হো চি মিন সিটি, ১৫৯ নিয়ে কঙ্গোর কিনশাসা এবং ১৪৯ নিয়ে ইন্দোনেশিয়ার জাকার্তা রয়েছে।

    ঢাকার পরের অবস্থানে রয়েছে মালয়েশিয়ার কুচিং, বাহরাইনের মানামা ও অন্যান্য শহর।

    আইকিউএয়ারের শ্রেণিবিন্যাস অনুযায়ী, ১০১ থেকে ১৫০ AQI ‘সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এ ধরনের বায়ুতে শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসতন্ত্রের সমস্যায় ভোগা মানুষের বাইরে থাকলে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন