বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • আইটেম গানে নিজেকে প্রমাণ করলেন সামান্থা

    আইটেম গানে নিজেকে প্রমাণ করলেন সামান্থা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সম্প্রতি এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “আমি গানটিতে নেচেছিলাম নিজেকে প্রমাণ করার জন্য। আমি কখনও নিজেকে ‘আবেদনময়ী’ মনে করিনি, এমন চরিত্রে কেউ আমাকে নেবে বলেও ভাবিনি। এটা ছিল আমার নিজের সীমা পরীক্ষা করার একটি সুযোগ।”

    অভিনেত্রী জানিয়েছেন, গানটির শুটিং তার জীবনের অন্যতম কঠিন অভিজ্ঞতা ছিল। প্রথম শটের সময় তিনি ভয়ে কাঁপছিলেন, কারণ এই ধরনের চরিত্রে কাজ করার পূর্ব অভিজ্ঞতা তার ছিল না। তবু সাহস করে অংশ নিয়েছিলেন, শুধু নিজের ভেতরের সংশয় ভাঙার জন্য।

    সামান্থা বলেন, ‘আমি অনেক দিন ধরেই ভাবতাম, আমি যথেষ্ট ভালো নই, দেখতে সুন্দর নই, অন্য মেয়েদের মতো আত্মবিশ্বাসী নই। তাই এই পারফরম্যান্স ছিল নিজেকে প্রমাণের এক লড়াই।’

    তিনি আরও যোগ করেন, জীবনে ও ক্যারিয়ারে সাফল্যের জন্য তিনি সবসময়ই নিজেকে অস্বস্তিকর ও চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছেন। তার মতে, নিজেকে চ্যালেঞ্জ না করলে উন্নতি সম্ভব নয়।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন