সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ব্যাটিংয়ে মনোযোগ দিতেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ছেন নিগার কোস্টগার্ডকে উপকূলে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতির ডমিনেজ স্টিলে আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, পাঁচ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা সেপ্টেম্বরের ১৯ দিনেই ১৮৮ কোটি ডলারের কাছাকাছি রেমিট্যান্স সূচকের বড় উত্থান, ডিএসইতে এক মাসের সর্বোচ্চ লেনদেন বাদ পড়া শিশুদের খুঁজে হাম-রুবেলার টিকা দেবে সরকার বড় রান তাড়ায় ব্যাটিং ধসকে স্বাভাবিক বলছেন জ্যোতি হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মৃতের সংখ্যা ১ হাজার ৫৭ মোদির জন্মদিনের অনুষ্ঠানে না যাওয়ায় শিক্ষার্থীদের জরিমানার নোটিশ
  • এক সপ্তাহে হারামাইনে ১ কোটি ৩৫ লাখের বেশি মুসল্লি উপস্থিত

    এক সপ্তাহে হারামাইনে ১ কোটি ৩৫ লাখের বেশি মুসল্লি উপস্থিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রবিউস সানি মাসের ১৮ থেকে ২৪ তারিখ পর্যন্ত মাত্র এক সপ্তাহে মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীতে আগত মুসল্লি ও দর্শনার্থীর সংখ্যা ১ কোটি ৩৫ লাখ ৩৫ হাজার ২৫৮ জনে পৌঁছেছে, এমন তথ্য দিয়েছে দুই পবিত্র মসজিদের জেনারেল প্রেসিডেন্সি।

    কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, ওই সপ্তাহে শুধু মসজিদুল হারামেই নামাজ আদায় করেছেন ৪৬ লাখ ৮১ হাজারের বেশি মুসল্লি। তাদের মধ্যে ২৩ হাজার ৯৯৪ জন মাতাফের ভেতরে নামাজ পড়ার সুযোগ পেয়েছেন। একই সময়ে ওমরাহ পালন করেছেন ২৭ লাখ ৯৬ হাজার ৫৬১ জন।

    মদিনার মসজিদে নববীতে নামাজ আদায় করেছেন ৫১ লাখ ৬৮ হাজার ৭৬৪ জন মুসল্লি। তাদের মধ্যে ৩ লাখ ৪০ হাজার ৯৫৮ জন নবীজির (সা.) রওজায় নামাজ আদায় করেছেন।

    এছাড়া মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও তার দুই সাহাবি আবু বকর (রা.) ও ওমর (রা.)-এর রওজায় সালাম জানিয়েছেন আরও ৫ লাখ ২৩ হাজার ৯৭৯ জন।

    কর্তৃপক্ষ জানায়, দুই পবিত্র মসজিদের প্রবেশদ্বারে স্থাপন করা হয়েছে আধুনিক সেন্সরভিত্তিক প্রযুক্তি রিয়েল-টাইমে আগত মুসল্লি ও ওমরাহযাত্রীদের সংখ্যা নিরীক্ষণ করে।

    এই প্রযুক্তির মাধ্যমে জনসমাগমের প্রবাহ নিয়ন্ত্রণ, পরিচালনাগত দক্ষতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় নিশ্চিত করা হচ্ছে, যেন মুসল্লি ও হাজিদের জন্য আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করা যায়।

    পবিত্র নগরী দুটির এই পরিসংখ্যান আবারও প্রমাণ করছে, দুই মসজিদকে ঘিরে মুসলিম উম্মাহর হৃদয়ে আগ্রহ, আনুগত্য ও আধ্যাত্মিক টান এখনো অটুট।


    দৈএনকে/ রে.আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ