বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • ‘নতুন কুঁড়ি’-এর চূড়ান্ত বাছাই শুরু ১৪ অক্টোবর

    ‘নতুন কুঁড়ি’-এর চূড়ান্ত বাছাই শুরু ১৪ অক্টোবর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) শিশু-কিশোর অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’-এর ৮টি বিভাগের অডিশন সম্পন্ন হওয়ার পর শুরু হচ্ছে চূড়ান্ত পর্যায়ের বাছাই। ১৪ অক্টোবর থেকে শুরু হয়ে এই পর্ব চলবে ২১ অক্টোবর পর্যন্ত।

    অডিশনের ভেন্যু নির্ধারিত হয়েছে বাংলাদেশ টেলিভিশন ঢাকা কেন্দ্র, রামপুরা, ঢাকা। 

    বিভাগীয় বাছাইয়ে প্রতি শাখায় প্রতি বিষয়ে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ৫ জন করে প্রতিযোগী এ পর্বে অংশগ্রহণ করবে।

    তবে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ৫ জন প্রতিযোগীর মধ্যে একাধিক প্রতিযোগীর প্রাপ্ত নম্বর সমান হলে তারা প্রত্যেকেই চূড়ান্ত বাছাইপর্বে অংশগ্রহণ করবে। বিভাগীয় পর্যায়ের ফলাফল বিটিভির ওয়েবসাইটে পাওয়া যাবে।
    বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ প্রার্থীদের প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে অডিশনের তারিখ জানিয়ে দেওয়া হবে। অডিশনের জন্য ইয়েস কার্ড সঙ্গে আনতে হবে।

    এ ছাড়া এসংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত স্ক্রল থেকে জানা যাবে। চূড়ান্ত বাছাইপর্বের বিজয়ীরা পরবর্তী সময়ে পর্যায়ক্রমে সেরা দশ, গ্রুমিং ও ফাইনাল পর্বে অংশগ্রহণ করবে।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন