সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ব্যাটিংয়ে মনোযোগ দিতেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ছেন নিগার কোস্টগার্ডকে উপকূলে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতির ডমিনেজ স্টিলে আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, পাঁচ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা সেপ্টেম্বরের ১৯ দিনেই ১৮৮ কোটি ডলারের কাছাকাছি রেমিট্যান্স সূচকের বড় উত্থান, ডিএসইতে এক মাসের সর্বোচ্চ লেনদেন বাদ পড়া শিশুদের খুঁজে হাম-রুবেলার টিকা দেবে সরকার বড় রান তাড়ায় ব্যাটিং ধসকে স্বাভাবিক বলছেন জ্যোতি হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মৃতের সংখ্যা ১ হাজার ৫৭ মোদির জন্মদিনের অনুষ্ঠানে না যাওয়ায় শিক্ষার্থীদের জরিমানার নোটিশ
  • আজান না হওয়া বা দেরিতে হলে নামাজের বিধান

    আজান না হওয়া বা দেরিতে হলে নামাজের বিধান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জামাতে নামাজের জন্য মানুষকে মসজিদে আহ্বান জানানো হয় নির্দিষ্ট আরবি বাক্য ও শব্দের মাধ্যমে উচ্চকণ্ঠে ডেকে যাকে বলা হয় আজান। আরবি শব্দ ‘আজান’-এর অর্থ আহ্বান বা ডাকা। ইসলামের অন্যতম স্তম্ভ নামাজের সঙ্গে এই আহ্বানের রয়েছে গভীর সম্পর্ক।

    প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের আগে আজান দেয়া হয়, যাতে মুসল্লিরা মসজিদে একত্রিত হয়ে জামাতে নামাজ আদায় করতে পারেন। তবে মাঝে মাঝে মুয়াজ্জিনের ব্যস্ততা বা বিশেষ কোনো কারণে ওয়াক্ত হয়ে গেলেও আজান দিতে দেরি হয় বিশেষ করে গ্রামাঞ্চলে এমনটি প্রায়ই দেখা যায়।

    এ অবস্থায় অনেকের মনে প্রশ্ন জাগে মুয়াজ্জিনের আজান দিতে দেরি হলে নামাজ পড়া যাবে কি?

    এ বিষয়ে ইসলামী স্কলার শায়খ আহমাদুল্লাহ বলেন, আজান মূলত নামাজের আহ্বান হিসেবে দেয়া হয়। নামাজের মূল শর্ত হলো ওয়াক্তের সময় শুরু হওয়া। তাই যদি ওয়াক্ত হয়ে যায়, তবে আজান না হলেও বা বিলম্বে হলেও ওই ওয়াক্তের নামাজ আদায় করা জায়েজ।

    তিনি আরও বলেন, আজান হচ্ছে মুসল্লিদের ডাক এটি নামাজের শর্ত নয়। তাই ওয়াক্ত শুরু হয়ে গেলে মুয়াজ্জিনের আজান না হলেও নামাজ পড়া যাবে।

    এদিকে, হাদিসে আজানের গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে। আবু সাঈদ খুদরী (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন,যখন তোমরা আজান শুনবে, মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো। (সহিহ বুখারি, হাদিস: ৫৮৪)

    অর্থাৎ, আজান শোনা ও এর জবাব দেয়া সুন্নত হলেও আজান না হওয়া নামাজের জন্য কোনো বাধা নয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ