রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে পঞ্চগড়ে সারজিসের লংমার্চ

    সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে পঞ্চগড়ে সারজিসের লংমার্চ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট তৈরি ও দুর্নীতিসহ নানা সামাজিক অপরাধের বিরুদ্ধে পঞ্চগড় জেলাজুড়ে লংমার্চ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। 

    শনিবার (১১ অক্টোবর) দুপুর থেকে পঞ্চগড় জেলা শহরের চিনিকল মাঠ থেকে এ লংমার্চ শুরু করেন সারজিস। 

    এতে এক হাজার মোটরসাইকেল নিয়ে এনসিপি ও জাতীয় যুব শক্তির নেতাকর্মীরা অংশ নিয়েছেন বলে দাবি সংগঠনটির। লংমার্চ চলাকালে পথে পথে সাধারণ মানুষকে সচেতন করতে তিনটি পথসভা করবেন তাঁরা।

    রাত ৯টার পঞ্চগড় শহরের শের ই বাংলা পার্ক চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হবে এ কর্মসূচি। 

    চাঁদাবাজ, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতির সাথে জড়িতদের কঠোর বার্তা দিতেই এই আয়োজন বলে জানান সারজিস আলম। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন