রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • কুড়িগ্রামে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের বিক্ষোভ

    কুড়িগ্রামে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুড়িগ্রামে বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন (বাআশিফ)।

    এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষকদের ৫০শতাংশ বাড়ি ভাড়া, ১০০শতাংশ বোনাস, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা, ইবতেদায়ী মাদ্রাসা ও নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করণ ও অবসর প্রাপ্ত শিক্ষকদের কল্যাণ তহবিল ও অবসর সুবিধার টাকা দ্রুত পরিশোধের দাবিতে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

    শনিবার (১১ অক্টোবর) দুপুরে  কুড়িগ্রামের বিজয় স্তম্ভের সামন থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। পরে মিছিলটি শহরের শাপলা চত্বরে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত করে।

    সমাবেশে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আব্দুল জলিল সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেডারেশনের রংপুর-দিনাজপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপন। 

    এসময় শিক্ষক ফেডারেশনের জেলা সেক্রেটারি অধ্যক্ষ ইমরান বিন সোলায়মানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা উপদেষ্টা মাওলানা আব্দুল হামিদ, সিনিয়র সহ-সভাপতি মাস্টার রুহুল আমিন ফারাজী, আব্দুল হাই প্রমূখ।

    প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আজিজুর রহমান সরকার বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি অনতিবিলম্বে পূরণ করতে হবে। তা না হলে সারাদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন। 

    তিনি আরও বলেন, অন্যান্য কমিশনের মতো শিক্ষা কমিশন গঠন এখন সময়ের দাবি। এজন্য সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন