বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • থাইল্যান্ডে সাফা কবিরের গ্ল্যামারে মুগ্ধ ভক্তরা

    থাইল্যান্ডে সাফা কবিরের গ্ল্যামারে মুগ্ধ ভক্তরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির অভিনয় দক্ষতার পাশাপাশি তার গ্ল্যামারিক লুক দিয়ে ভক্তদের নিয়মিত মুগ্ধ করছেন। নাটক ও শোতে তার উপস্থিতি দর্শকদের মন জয় করে চলেছে।

    সামাজিক মাধ্যমে বেশ সরব এই অভিনেত্রী। নিজের বিভিন্ন মুহূর্ত মাঝে মাঝেই শেয়ার করে থাকেন। তবে একটি কথা না বললেই নয়, দেশের ফ্যাশনিস্তা অভিনেত্রী হিসেবে পরিচিত সাফা কবিরের সাজপোশাক সবসময়ই এগিয়ে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একঝাঁক ছবিতে নিজেকে ধরা দিলেন অভিনেত্রী; যেখানে তার মূল আকর্ষণ ছিল পোশাক ও তার লুক।

    সাফা কবির বর্তমানে থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছেন। শুক্রবার ব্যাংককের একটি ক্যাফেতে উপস্থিত হয়ে নজর কেড়েছেন। এদিন তার পরনে ছিল সাদা ও গাঢ় নীল রঙের একটি ফ্লোয়িং গাউন, যা পাতার মতো নকশা দিয়ে সাজানো। গাউনটির লম্বা স্কার্ট এবং ঢিলে হাতায় তাকে আরও আকর্ষণীয় দেখাচ্ছিল। তারার ডিজাইনের কানের দুল, খোলা চুল আর হালকা মেকআপের সঙ্গে মিলিয়ে তার এই গ্ল্যামারাস লুকে মুগ্ধ হন ভক্তরা।

    ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে সাফা লিখেছেন, ‘শুক্রবারের ছুটিতে! আমি ক্যাফেগুলোতে তাদের নিজস্ব শৈল্পিক ছোঁয়া খুব ভালোবাসি। একটু প্রকৃতি, ভালো খাবার, ভালো পরিবেশ, আর ছবি তোলার জন্য দারুণ কিছু জায়গা; এই মুহূর্তগুলো ধরে না রেখে পারলাম না।’

    বলা বাহুল্য, ভক্তরা তার এই রূপে মুগ্ধতা প্রকাশ করেছেন, ভরিয়ে দিয়েছেন ভালোবাসায়। একজন লিখেছেন, ‘চমৎকার রকমের সুন্দর’, আরেক নেটিজেন লিখেছেন, ‘আমার পছন্দের মানুষ আপনি, অনেক সুন্দর লাগছে।’

    এদিকে, বিগত বছরে বেশ ভালো কিছু কাজ করলেও শেষের দিকে মাদকের সঙ্গে নাম জড়িয়ে সমালোচিত হন সাফা কবির। সময়টা তার জন্য কঠিনই ছিলো বলা যায়। আপাতত নাটক-সিনেমা নিয়ে তার নতুন কাজের খবরও তেমনও নেই।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন