রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • বোদায় কমরেড ফরহাদের ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত

    বোদায় কমরেড ফরহাদের ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের কমিউনিস্ট পাটির সাবেক সাধারণ সম্পাদক, পঞ্চগড়-২ আসনের সাবেক সংসদ সদস্য  ও মুক্তিযুদ্ধের অনতম্য সংগঠক প্রয়াত কমরেড মোহাম্মদ ফরহাদের ৩৮ তম মৃত্যুবার্ষিকী তাঁর জন্মস্থান পঞ্চগড়ের বোদায় বৃহস্পতিবার উপজেলা কমিউনিস্ট পাটির উদ্যোগে আলোচনা সভা ও কমরেড মোহাম্মদ ফরহাদের প্রতিকৃতিত্বে ফুলের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে কমরেড মোহাম্মদ ফরহাদের প্রামানিকপাড়াস্থ বাসভবনে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কমিউনিস্ট পাটির সভাপতি কমরেড দিপক কুমার দে বাবলুর সভাপতিত্বে ও উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড লিহাজ উদ্দীন মানিকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আশরাফুল আলম, সাধারণ সম্পাদক কমরেড আলতাফ হোসেন, বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা কমিটির সভাপতি ইমরান আল আমিন, জেলা কমিউনিস্ট পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য বীরমুক্তিযোদ্ধা ফিরোজা খন্দকার চামেলী, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, সাবেক অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা কমিউনিস্ট পাটির সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড আলী মুতুজা প্রমুখ।
     


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন