শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

রোগীর শরীর নয়, টাকার পরীক্ষা চলছে উত্তরার মহিলা হাসপাতালে

রোগীর শরীর নয়, টাকার পরীক্ষা চলছে উত্তরার মহিলা হাসপাতালে
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

রাজধানীর উত্তরা ১ নম্বর সেক্টরের ৯ নাম্বার রোডে অবস্থিত “মহিলা হাসপাতাল”,নামে মহিলা, কাজে মহাভারত! এখানে রোগীর শরীরের পরীক্ষা যতটা জরুরি, টাকার পরীক্ষা তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ!

রোগীরা বলছেন, দুই হাজার টাকার ওষুধ কিনতে গেলে দিতে হয় দুই হাজার পাঁচশো টাকা! মানে,হাসপাতালের ফার্মেসিতে ওষুধের সঙ্গে ‘লুটের ডোজ’ ফ্রি!

যখন বিষয়টা হাসপাতালের কর্মকর্তাদের জানানো হলো, তখন তাদের মুখে শীতল উত্ত আমাদের কিছু করার নাই…

অর্থাৎ, দায়িত্ব তাদের, কিন্তু জবাবদিহি কারও নয়! এ যেন “স্বাস্থ্যসেবা নয়, পকেটসেবা” চলছে নারী হাসপাতালের আড়ালে।

রোগীরা এখন বলছেন,ডাক্তার প্রেসক্রিপশন দেন শরীরের জন্য,ফার্মেসি প্রেসক্রিপশন নেয় পকেটের জন্য!”

প্রশ্ন একটাই.. হাসপাতালের ভিতরে যদি এমন “কমিশনের ইনজেকশন” চলে,তাহলে অসুস্থ শরীর সুস্থ হবে কীভাবে, আর অসুস্থ মানসিকতা যাবে কোথায়?

এখন দরকার স্বাস্থ্য অধিদপ্তরের নয়, ‘অর্থনীতি বিভাগ’-এর হস্তক্ষেপ!


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন