বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • সড়ক দুর্ঘটনায় আহত বিজয় দেবারাকোন্ডা

    সড়ক দুর্ঘটনায় আহত বিজয় দেবারাকোন্ডা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ ভারতীয় অভিনেতা বিজয় দেবারাকোন্ডা সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানা রাজ্যে। দুর্ঘটনার সময় তার পরিবারের সদস্যরাও গাড়িতে ছিলেন। জানা গেছে, বিজয়দের বহনকারী গাড়িটি একটি জিপের সঙ্গে ধাক্কা খেয়েছে।

    দুর্ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বিজয়ের ক্ষতিগ্রস্ত গাড়ির বেহাল দশা দৃশ্যমান। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, জোগুলাম্বা গাদওয়াল জেলার উন্ডাবলির কাছে এই ঘটনা ঘটে। এ সময় বিজয় তার পরিবারের সঙ্গে পুট্টাপার্থী থেকে ফিরছিলেন। ঘটনায় তিনি বা তার পরিবারের কেউ আহত হননি।

    বিজয় অক্ষত রয়েছেন জেনে স্বস্তি প্রকাশ করেছেন তার অনুরাগীরা। বিজয়ও তাদের উদ্দেশ্যে নিজের আপডেট পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘সব ঠিক আছে। গাড়ির ক্ষতি হয়েছে, তবে আমরা সবাই সুস্থ আছি। বাড়িতে ফিরেছি। মাথা ব্যথা, তবে বিরিয়ানি খেয়ে ঘুম দিলেই সব ঠিক হয়ে যাবে। আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা।’

    প্রসঙ্গত, সম্প্রতি দক্ষিণ ভারতের অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে গোপনে আংটিবদল করেছেন বিজয় দেবেরাকোন্ডা। সেখবরের রেশ না কাটতেই এলো এই ভয়ানক খবর। এমন পরিস্থিতিতে অনুরাগীরা হতবাক হয়ে পড়েছিলেন।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ