বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • দেবের স্পষ্ট বার্তা: আগে বিয়ে, তারপর সব

    দেবের স্পষ্ট বার্তা: আগে বিয়ে, তারপর সব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় তারকা জুটি দেব-রুক্মিণীকে নিয়ে বিনোদন ইন্ডাস্ট্রিতে চর্চার শেষ নেই। গত এক দশক ধরে তাদের সম্পর্কের মিষ্টি-মজার মুহূর্তগুলো বহু শিরোনামের প্রধান বিষয় হয়ে উঠেছে।

    এদিকে কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন দেব। পাশাপাশি মুক্তির অপেক্ষায় রয়েছে দেব অভিনীত প্রজাপতি ২। যার পোস্টার ও টিজার ইতোমধ্যে নেটিজেনদের নজর কেড়েছে। 

    প্রজাপতি ২-তে দেবকে সিঙ্গেল ফাদার হিসেবে দেখা যাবে। বাস্তবেও কি দেবের বাবা হওয়ার ইচ্ছে আছে। আপাতত তাকে বাংলার মোস্ট এলিজেবল ব্যাচেলার বললেও কিছু ভুল হয় না। সামনে পেলেই ৪২ বছরের দেবের কাছে অনেকেই প্রশ্ন রাখেন, ‘কবে বিয়ে করছেন’। এবার সরাসরি বাবা হওয়া নিয়ে কথা বললেন তিনি।

    ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এমন প্রশ্ন আসতে, বেশ চমকেই যান দেব। বলে ওঠেন, ‘আগে তো বিয়ে করতে হবে।’

    বিয়ে নিয়ে দেবের ভাষ্য, ‘অবশ্যই নিজের পরিবারের ইচ্ছে আমার আছে। আসলে আমি মনে করি এই সবই ভাগ্য। যখন আমার কপালে লেখা আছে, তখনই হবে।’

    প্রসঙ্গত, প্রজাপতি ২-তে ফের দেখা যাবে দেব ও মিঠুনের জুটি। এটি অভিজিৎ সেন পরিচালনা করেছেন। নায়িকা হিসেবে দেখা যাবে ইধিকা পাল ও জ্যোর্তিময়ী কুণ্ডুকে। 


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ