বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে চাপে ওয়েস্ট ইন্ডিজ, এগিয়ে বাংলাদেশ উড্ডয়নের আগে প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, ঢাকায় ফিরতে বিলম্ব শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ জন তাহসিফের মৃত্যুর বিষয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবপুরে গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শনে ডিডিএলজি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ
  • ইমরান মাহমুদুলের লাল স্টুডিওর আবেগঘন স্মৃতি

    ইমরান মাহমুদুলের লাল স্টুডিওর আবেগঘন স্মৃতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল সম্প্রতি ভক্তদের সঙ্গে ভাগ করেছেন তার সংগীত জীবনের কিছু আবেগপূর্ণ মুহূর্ত। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি তার ক্যারিয়ারের প্রথম দিকে ব্যবহৃত একটি ছোট কিন্তু গোছানো স্টুডিওর কথা স্মরণ করেছেন, যেখানে অনেক জনপ্রিয় গান রচিত হয়েছে।

    ইমরান তার পোস্টে উল্লেখ করেছেন, এটি ছিল তার প্রথম দিকের মোটামুটি গোছানো একটি স্টুডিও। এর আগে যে স্টুডিওটি তিনি ব্যবহার করতেন, সেটি সাউন্ড প্রুফ ছিল না। অবশ্য, এই স্মৃতির স্টুডিওটিও পুরোপুরি সাউন্ড প্রুফ ছিল না, বরং এটি ছিল সেমি সাউন্ড প্রুফ।

    নস্টালজিয়ায় ভেসে শিল্পী লিখেছেন, ‘লাল কাপড় দিয়ে আবৃত এই ষ্টুডিও এর আবেগ আর স্মৃতি এখনও মনে আছে।’ এই স্টুডিওর গুরুত্ব তুলে ধরে তিনি জানিয়েছেন, এখান থেকেই তৈরি হয়েছিল শ্রোতাপ্রিয় বহু গান। 

    এর মধ্যে রয়েছে: 'মানেনা মন' গানটি। পড়শি এবং তার গাওয়া আলোচিত গান 'জনম জনম'। পূজা এবং তার দ্বৈত গান 'কেনো বারে বারে'।  'তুমি' অ্যালবাম। ইলিয়াস-এর জনপ্রিয় 'না বলা কথা ২' অ্যালবাম। মিলন-এর একক অ্যালবামসহ আরও বহু গান।

    ইমরান পোস্টে আরও জানিয়েছেন, স্টুডিওটি ছিল মৌচাক-সিদ্ধেশ্বরী সংলগ্ন এলাকায়। শিল্পীর এই স্মৃতিচারণ ভক্তদের মধ্যে দারুণ আলোড়ন সৃষ্টি করেছে। তারা কমেন্ট বক্সে নিজেদের প্রিয় গানের কথা উল্লেখ করে তাদের ভালো লাগা প্রকাশ করেছেন।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ