সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ব্যাটিংয়ে মনোযোগ দিতেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ছেন নিগার কোস্টগার্ডকে উপকূলে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতির ডমিনেজ স্টিলে আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, পাঁচ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা সেপ্টেম্বরের ১৯ দিনেই ১৮৮ কোটি ডলারের কাছাকাছি রেমিট্যান্স সূচকের বড় উত্থান, ডিএসইতে এক মাসের সর্বোচ্চ লেনদেন বাদ পড়া শিশুদের খুঁজে হাম-রুবেলার টিকা দেবে সরকার বড় রান তাড়ায় ব্যাটিং ধসকে স্বাভাবিক বলছেন জ্যোতি হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মৃতের সংখ্যা ১ হাজার ৫৭ মোদির জন্মদিনের অনুষ্ঠানে না যাওয়ায় শিক্ষার্থীদের জরিমানার নোটিশ
  • ওমরাহ পালনে নতুন নির্দেশনা, ১০ নিয়ম মানা বাধ্যতামূলক

    ওমরাহ পালনে নতুন নির্দেশনা, ১০ নিয়ম মানা বাধ্যতামূলক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লাখো মুসলমানের কাছে ওমরাহ পালন একটি স্বপ্নের বিষয়। তবে ভিসা, আবাসন ও পরিবহণ বুকিংয়ের জটিলতার কারণে অনেকে সমস্যায় পড়েন। এবার সেই প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করতে সৌদি আরব নতুন নিয়ম চালু করেছে। ভিসা থেকে শুরু করে হোটেল ও পরিবহণ বুকিং সবকিছু সরকারি প্ল্যাটফর্মের মাধ্যমে করতে হবে।

    সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়ম ভঙ্গ করলে যাত্রীদের জরিমানা, এমনকি যাত্রা বাতিল পর্যন্ত হতে পারে। তাই ওমরাহ পালনের আগে প্রত্যেক মুসলমানের জানা জরুরি নতুন ১০ নিয়মকানুন:

    .আবাসন বুকিং বাধ্যতামূলক – ভিসার আবেদন করার সময়ই হোটেল বা আত্মীয়ের বাসার ঠিকানা নথিভুক্ত করতে হবে।

    .আত্মীয়ের বাসায় থাকলে পরিচয়পত্রের তথ্য প্রয়োজন – সৌদি আইডি নম্বর দিয়ে তা ভিসার সঙ্গে যুক্ত করতে হবে।

    .পর্যটন ভিসায় ওমরাহ নয় – শুধু নির্দিষ্ট ওমরাহ ভিসাতেই অনুমতি মিলবে।

    .নুসুক প্ল্যাটফর্মে ভিসা আবেদন – ই-ভিসা বা অনুমোদিত এজেন্সির মাধ্যমে বুকিং করতে হবে।

    .ভ্রমণপথ পরিবর্তন করা যাবে না – নির্ধারিত পরিকল্পনা ভঙ্গ করলে জরিমানা হবে।

    .সময়সীমা অতিক্রম করলে জরিমানা – অতিরিক্ত থাকার জন্য জনপ্রতি ন্যূনতম ৭৫০ রিয়াল জরিমানা ধার্য হবে।

    .বিমানবন্দরে বুকিং যাচাই – হোটেল ও পরিবহণ বুকিং কর্মকর্তারা চেক করবেন।

    .শুধু অনুমোদিত পরিবহণ ব্যবহার – ট্যাক্সি, বাস বা ট্রেন নুসুক অ্যাপ থেকে বুক করতে হবে।

    .ট্রেনের সময়সীমা মানতে হবে – হারামাইন এক্সপ্রেস রাত ৯টার পর বন্ধ থাকে, তাই বিকল্প বুকিং আগে থেকেই করতে হবে।

    .নিয়ম ভঙ্গ করলে বড় অঙ্কের জরিমানা – অননুমোদিত ট্যাক্সি ব্যবহার বা পরিকল্পনা ভঙ্গ করলে কড়া শাস্তি হবে।

    সৌদি সরকার বলছে, এসব নিয়ম মেনে চললেই ওমরাহ হবে আরও সুসংগঠিত ও ঝামেলামুক্ত।


    রে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ